IPL 2025: চার ওভারেই ৪ উইকেট! সিএসকে ম্যাচের নায়ক হর্ষল বেগুনি টুপির তালিকারও চতুর্থ স্থানে
IPL 2025: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার উইকেট দখল করে ম্যাচের সেরার পুরস্কার জিতলেন হর্ষল প্যাটেল। সেই সঙ্গে চলতি আইপিএলে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি চলে এলেন চতুর্থ স্থানে।
হর্ষল চেন্নাইয়ের চিপকে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান খরচ করে দখলে নিলেন চার উইকেট। ডট বলের সংখ্যা সর্বাধিক ১৪! চলতি আইপিএলে তাঁর উইকেট-সংখ্যা ৮ ম্যাচে ১৪। সেরা বোলিং সিএসকে ম্যাচেই।

হর্ষলকে পঞ্চম ওভারে আক্রমণে আনেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় বলেই তিনি আউট করে দেন স্যাম কারানকে। প্রথম ওভারে দেন ৮ রান। এরপর ত্রয়োদশ ওভারে নিজের দ্বিতীয় ওভারটিতে হর্ষল ৮ রান দেন।
এই ওভারের পঞ্চম বলে তিনি ফেরান ডেওয়াল্ড ব্রেভিসকে। যিনি ঝোড়ো ইনিংস খেলে সিএসকের হয়ে সর্বাধিক রান করেন। হর্ষলের বলে কামিন্দু মেন্ডিসের বিশ্বমানের ক্যাচে ফেরেন ব্রেভিস। এরপর ১৭তম ওভারে হর্ষল ফের বল করতে যান।
What a catch! 🙌🏻✈#KaminduMendis takes a flying catch at long off to send back the dangerous #DewaldBrevis just when he was turning up the heat!
— Star Sports (@StarSportsIndia) April 25, 2025
Watch the LIVE action ➡ https://t.co/uCvJbWdEiC#IPLonJioStar 👉 #CSKvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/kRkaQCqsK7
এই ওভারের তৃতীয় বলে তিনি সাজঘরে ফেরান মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি ১০ বলে ৬ রান করেন। সিএসকে ইনিংসের ১৭তম ওভারে হর্ষল দেন তিন রান, একটি উইকেট নেন। ১৯তম ওভারে হর্ষল দেন ১০ রান, প্রথম বলেই ফেরান নূর আহমেদকে।
হর্ষল প্যাটেল ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বলেন, শুরুর দিকেই বুঝেছিলাম উইকেট বরাবর গুড লেংথে বল করা গুরুত্বপূর্ণ। কেন না, হরাইজন্টাল ব্যাটে সেই বলগুলিতে হিট সহজ ব্যাপার নয়। পরিকল্পনা যথাযথভাবে না খাটলেও ধোনির উইকেটটি পেয়ে তৃপ্ত হর্ষল।
পরিবারের সামনে ম্যাচের সেরার পুরস্কার বাড়তি প্রেরণা দিচ্ছে হর্ষলকে। তিনি বলেন, মাঠে ১০০ শতাংশ চিন্তাভাবনা থাকে ক্রিকেট নিয়েই। মাঠের বাইরে একজন ভালো পিতা কিংবা স্বামী হতে যা করণীয় তা করে থাকি।
চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ ৮ ম্যাচে ও জশ হ্যাজলউড ৯ ম্যাচে ১৬টি করে উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংসের নূর আহমেদের উইকেট-সংখ্যা ১৪। হর্ষল প্যাটেল চার উইকেট নিয়ে ১৩টি উইকেট দখল করলেন। রয়েছেন চারে।
সানরাইজার্স হায়দরাবাদ ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আটে উঠে এলো। ৯ ম্যাচে ৪ পয়েন্ট করে রয়েছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স বলেন, জিতে খুব ভালো লাগছে। কিছু জিনিস একসঙ্গে ভালো হয়েছে। দলের সকলে ভালো খেলেছেন।
কমিন্স প্রত্যাশা করেছিলেন আরও আগে জয় নিশ্চিত করার। ব্যাটিং অর্ডার নিয়ে বলেন, কন্ডিশনের কথা ভেবেই হেইনরিখ ক্লাসেনকে উপরে পাঠিয়ে নীতীশ কুমার রেড্ডিকে ফিনিশারের ভূমিকায় খেলাতে চেয়েছি। মাথায় ছিল সিএসকের বিরুদ্ধে আমাদের রেকর্ড যে ভালো নয় সেই ব্যাপারটিও। দলের বোলিং নিয়েও সন্তুষ্ট কামিন্স।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications