IPL 2025: নিয়ম ভাঙায় ব্রুকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই, চিঠি পাঠানো হল ইসিবিকেও
আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। আসন্ন আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। গত নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ইংল্যান্ডের ব্যাটারকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু এভাবে প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় হ্যারি ব্রুকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই।
আইপিএল টুর্নামেন্টের একটি নিয়মে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোনও বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট শুরুর আগে কোনও সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন তাহলে তাঁকে আইপিএল ২ বছরের জন্য নির্বাসিত করা হতে পারে। এই নিয়ম প্রথম বলবৎ হতে চলেছে হ্যারি ব্রুকের ক্ষেত্রেই। সরকারি ঘোষণা হয়নি।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, হ্যারি ব্রুককে নিয়ে ইসিবিকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। এই প্রতিবেদনে বোর্ডের একটি সূত্র বলেছে, গত বছর আইপিএল নিলামে নাম নথিভুক্ত করার আগে প্রতিটি খেলোয়াড়কে নতুন নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছিল। নিয়ম অনুসারে, বিসিসিআই তাঁকে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার বিষয়ে ইসিবি এবং ব্রুকের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। এই নিয়ম প্রত্যেক ক্রিকেটারকে মেনে চলতে হবে।
সৌদি আরবে মেগা নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু কয়েকদিন আগে ব্রুক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না । ব্রুক লিখেছেন, আমি অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি, আসন্ন আইপিএলে অংশ নে ব না। আমি এই সিদ্ধান্তের জন্য দিল্লি ক্যাপিটালস এবং তাঁদের সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী।
২০২৩ সালের মিনি নিলামে ১৩ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কিনেছিল সানরাইজ়ার্স হায়দরাবাদ। কিন্ত প্রত্যাশা অনুসারে খেলতে পারেননি ব্রুক। । ১১টি ম্যাচে মাত্র ১৯০ রান করেছিলেন। ২০২৪ সালের আইপিএলের ঠিক আগে ব্রুক জানান, পারিবারিক কারণে আইপিএলে অংশ নেবেন না তিনি। এ বার নিলামের আগে ব্রুককে বাতিল করে দেয় সানরাইজার্স।
ব্রুকের বিকল্প কে হবেন দিল্লি দলে, আশা করা হচ্ছে, ইংল্যান্ড ব্যাটারের পরিবর্তে ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানকে নিতে পারে দিল্লি। নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি সরফরাজ খানের প্রতি আগ্রহ প্রকাশ করেনি ভারতীয় তারকাকে নিয়ে। হ্যারি ব্রুকের পরিবর্ত হিসেবে দিল্লি ক্যাপিটালসে আবারও ফিরতে পারেন ডেভিড ওয়ার্নারকেও। গত আইপিএলে দিল্লিতেই ছিলেন। দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন ওয়ার্নার।












Click it and Unblock the Notifications