IPL 2025: তিলককে রিটায়ার্ড আউট হতে দেখে অবাক সূর্য, সমালোচনার তিরে বিদ্ধ হার্দিক, মাহেলা দিলেন সাফাই

IPL 2025: তিলক বর্মাকে রিটায়ার্ড আউট হতে বাধ্য করানোয় প্রবল সমালোচিত হার্দিক পাণ্ডিয়া। এই সিদ্ধান্ত তথা হারের দায়ও নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

তিলককে তুলে নিয়ে মিচেল স্যান্টনারকে নামিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তা সত্ত্বেও লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

IPL 2025

হাঁটুর চোটের কারণের দোহাই দিয়ে রোহিত শর্মাকেও গতকালের ম্যাচে খেলানো হয়নি। আরও কয়েকদিন রোহিতকে বাইরে রাখারই ইঙ্গিত দিয়েছেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে। গতকালের ম্যাচে রোহিত না থাকলেও ওপেনারদের সঙ্গী হয়েছে ব্যর্থতাই।

মুম্বই ইন্ডিয়ান্স তাড়া করছিল ২০৪ রানের টার্গেট। ১৯তম ওভারের পঞ্চম বলে স্কোর যখন ১৮০, তখন তিলককে তুলে নেওয়া হয়। তিলক রিটায়ার্ড আউট হওয়ার পর নামানো হয় মিচেল স্যান্টনারকে। এই সিদ্ধান্ত দেখে ডাগআউটে বসে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় সূর্যকুমার যাদবকে।

ম্যাচের পর হার্দিক বলেন, আমিই এই দায়ভার নিচ্ছি। তিলককে রিটায়ার্ড আউট করাতেই হতো। আমাদের বড় শট দরকার ছিল। ক্রিকেটে কোনও কোনও দিন এমন আসে। যখন চেষ্টা করেও সবকিছু নিজেদের পক্ষে আনা যায় না।

ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ বলেন, তিলককে তুলে নেওয়া ভুল। তিলক যা করতে পারতেন তা স্যান্টনারের পক্ষে সম্ভব ছিল না। তিলক সেট ব্যাটার ছিলেন। শেষের দিকে তিনিই বড় শট খেলতে পারতেন। তাছাড়া শেষ ওভারে হার্দিকও এক রান নিয়ে স্যান্টনারকে স্ট্রাইক দেননি। তিনি পারবেন না বলেই। এতেই প্রমাণিত মুম্বইয়ের প্ল্যানেই গলদ ছিল। দ্বিধায় থেকেই এই সিদ্ধান্ত।

Take a Poll

ইরফান পাঠান টুইটে বিস্ময় প্রকাশ করে লেখেন, এই সিদ্ধান্তের পিছনে কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না। হরভজন সিং লিখেছেন, এই সিদ্ধান্ত ভুল ছিল। স্যান্টনার তিলকের চেয়ে ভালো হিটার! কায়রন পোলার্ডের মতো কেউ হলে তাও না হয় হতো। কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারছি না।

হনুমা বিহারীও তিলককে রিটায়ার্ড আউট করানোয় সহমত নন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, হার্দিক পাণ্ডিয়া নিজে গুজরাত টাইটান্স ম্যাচে ভালো খেলতে না পারা সত্ত্বেও নিজে রিটায়ার্ড আউট হননি। তাহলে তিলকে কেন?

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনের সাফাই, তিলক ও সূর্যকুমার যাদবের মধ্যে যে পার্টনারশিপ হয়েছে তা গুরুত্বপূর্ণ। আশা করছিলাম ক্রিজে বেশ কিছুক্ষণ কাটানোর পর তিলক বড় শট খেলতে পারবেন। কিন্তু তিনি তা করতে পারছিলেন না। সে কারণেই ফ্রেশ কাউকে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+