IPL 2025: কীভাবে অশ্বিনীকে খুঁজে পেল মুম্বই ইন্ডিয়ান্স? কেকেআরকে হারিয়ে অজানা কথা হার্দিকের মুখে
আইপিএলে নতুন বোলারদের তুলে এনে চমক দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে ৪ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন ভিগনেশ পুথুর। এর আগে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহদের ক্রিকেটারদের খুঁজে পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। অতীত থেকে বর্তমান কীভাবে এমন সব রত্নের সন্ধান পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স, তা নিয়েই এখন চর্চা শুরু হয়েছে।
অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে চমকে দিলেন অশ্বিনী কুমার। তিনি একাই নাইটদের ব্যাটিং লাইন আপে ধস নামালেন। মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া অশ্বিনীদের নিয়ে রহস্যের সমাধান করেছেন। অধিনায়ক হলেও অশ্বিনীকে খেলানো নিয়ে নিজে কৃতিত্ব নিতে নারাজ। বরং কৃতিত্ব দিয়েছেন স্কাউটিং টিমকে। নতুন প্রতিভা খুঁজে আনার নেপথ্যে যে মূল ভূমিকা আছে দলের স্কাউটদের সেটা উল্লেখ করেছেন পাণ্ডিয়।

কেকেআরকে হারানোর পর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পাণ্ডিয়া বলেন, এই জয়টা খুবই স্পেশ্যাল। বিশেষ করে ঘরের মাঠ ওয়াংখেড়েতে এই জয় দলের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। সব সদস্যই দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে অশ্বিনীর কথা বলতে হবে। স্কাউটরা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে তরুণ প্রতিভাদের খুঁজে বের করার কাজটা করেন। তারই ফল পাচ্ছে দল।
একইসঙ্গে অশ্বিনী কুমার বলেন, আমরা অনুশীলন ম্যাচে ওর পারফরম্যান্স দেখেছিলাম। বলে খুব ভালো সুইং আছে, অ্যাকশনও অন্যরকম ছিল, তা ছাড়া ও বাঁহাতি পেসার। রাসেলকে আউট করতে ওর পরিকল্পনা খুবই ভালো ছিল।
আইপিএলে স্বপ্নের অভিষেক করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ বাঁ হাতি পেসার অশ্বিনী কুমার। কেকেআরের বিরুদ্ধে ৩ ওভারে ২৪ রান দিয়ে শুধু ৪ উইকেট নেন তিনি। চতুর্থ ওভারের প্রথম বলে কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে আউট করেন অশ্বিনী কুমার। আইপিএলে প্রথম বল করতে গিয়েই উইকেট নেওয়ার নিরিখে নজির সৃষ্টি করলেন অশ্বিনী। তৃতীয় মুম্বইয়ের বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিনী।
প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলে অভিষেকেই ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। রাহানে ছাড়াও তাঁর শিকারের তালিকায় রয়েছেন, রিঙ্কু সিং, মনীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেল।
অভিষেক ম্যাচের আগে চাপে যে ছিলেন তা মেনে নিয়েছেন ২৩ বছরের তরুণ পেসার। অশ্বিনী বলেন তিনি কোনও মধ্যাহ্নভোজ করেননি। শুধুমাত্র কলা খেয়ে ছিলেন। তাঁর কথায়, আমার ওপর একটু চাপ ছিল। তাই আমার খিদে পায়নি। আমি কিছু পরিকল্পনা করেছিলাম। আমি আমার খেলার মাধ্যমে আশা করি আমার গ্রাম ও মুম্বই ইন্ডিয়ান্সকে খুশি করতে পেরেছি।
সবাই বলেছিল প্রথম ম্যাচ উপভোগ করো এবং নিজের দক্ষতা কাজে লাগাও। উইকেট বরাবর বলে করতে বলে হার্দিক ভাই।












Click it and Unblock the Notifications