IPL 2025: বাটলারের বিধ্বংসী ব্যাটিং, ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করে শীর্ষে গুজরাত

ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় পেল গুজরাত টাইটান্স। জস বাটলারের দুরন্ত ইনিংসে ভর করে দিল্লিকে ৭ উইকেটে হারাল গুজরাত। পয়েন্ট তালিকায় ১ নম্বরে উঠে এল শুভমান গিলের দল।

শনিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে ঘরের মাঠে গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দিল্লি দল এই ম্যাচে খেলায়নি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। ফলে অভিষেক পোড়েল, করুণ নায়ার ওপেন করতে নামেন।

Gujarat Titans

ওপেন করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন অভিষেক পোড়েল। কিন্তু বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না চন্দননগরের তরুণ ব্যাটার। ৯ বলে ১৮ রান করে আরশাদ খানের বলে মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। এরপর করুণ নায়ারের সঙ্গে কেএল রাহুল দিল্লি দলের ব্যাটিংয়ের হাল ধরেন। এই ম্যাচে বড় রান করতে পারলেন না রাহুল। ১৪ বলে ২৮ রান করে প্রসিদ্ধ কৃষ্ণের বলে আউট হলেন রাহুল।

করুণ নায়ার ১৮ বলে ৩১ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল দুটি করে চার ও ছক্কা। তবে দিল্লি দলের মিডল অর্ডারের তিন ব্যাটার কার্যকরী ইনিংস খেললেন। অধিনায়ক অক্ষর প্যাটেল ৩২ বলে ৩৯ রান করলেন। ট্রিস্টান স্টাবস ২১ বলে ৩১ রান করলেন। আশুতোষ শর্মা ১৯ বলে ৩৭ রান করে দলের রানকে ২০০-র গণ্ডি পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। দুটি চার এবং তিনটি ছক্কা মারেন। বিপ্রাজ নিগম ০ রান করে আউট হলেন।
লোয়ার মিডল অর্ডার সেইভাবে রান করার সুযোগ পায়নি। স্টার্ক ২ এবং কুলদীপ ৪ রানে অপরাজিত থাকেন। গুজরাত দলের বোলিংয়ের কথা বললে প্রথমেই নাম উঠে আসবে প্রসিদ্ধের। ৪ ওভারে ৪১ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন। করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল , বিপ্রাজ নিগম তাঁর বলেই আউট হলেন। মহম্মদ সিরাজ, আরশাদ খান, সাই কিশোর,ইশান্ত শর্মা একটি করে উইকেট নিলেন। রশিদ খানের বল হাতে উইকেটের খরা অব্যাহত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাত দলের। কারণ শুরুতেই ৭ রান করে রান আউট হলেন শুভমান গিল। এরপর সাই সুদর্শন এবং জস বাটলার একটা পার্টনারশিপ তৈরি করলেন। ২১ বলে ৩৬ রান করে আউট হলেন সুদর্শন। তবে গুজরাতের ব্যাটিংয়কে এগিয়ে নিয়ে জস বাটলার এবং পরিবর্ত হিসাবে নামা রাদারফোর্ড। বাটলার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। অর্ধশতরান পূরণ করেন। তাঁকে যোগ্য সঙ্গ দিতে থাকেন রাদারফোর্ডও। ৩৪ বলে ৪৩ রান করে আউট হলেন রাদারফোর্ঢ আউট হলেন। তাঁর ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা।

১৫তম ওভারে মিচেল স্টার্ক ২০ রান খরচ করলেন। স্টার্কের বল পাঁচটি বাউন্ডারি মারলেন জস বাটলার। এখানেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলল গুজরাত। চার বল বাকি থাকতেই জয় পেল গুজরাত। ৫৪ বলে ৯৭ রানে অপরাজিত থাকলেন বাটলার। রাহুল তেওটিয়া ম্যাচ ফিনিশ করে দিলেন ৩ বলে ১১ রান করে।

Take a Poll

এই ম্যাচ জিতে ৭ ম্যাচে ১০ পয়েন্ট ও প্লাস ০.৯৮৪ নিয়ে লিগ টেবলে ১ নম্বরে উঠে এল গুজরাত। ৭ ম্যাচে ১০ পয়েন্ট ও প্লাস ০.৫৮৯ রান রেট নিয়ে দুই নম্বরে থাকল দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+