IPL 2025: জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য গিলদের, জানুন গুজরাত-রাজস্থানের সম্ভাব্য প্রথম একাদশ
বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্য়ালস দলের বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত টাইটান্স। শেষ তিনটি ম্যাচে জয় পেয়েছে শুভমান গিলের দল। এবার ঘরের মাঠে জয়ের সেই ধারা বজায় রাখা এই লক্ষ্য গুজরাত টাইটান্সের। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে এই দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। সেখানে গুজরাতে জয়ের পাল্লায় ভারি। গুজরাত জয় পেয়েছে পাঁচবার। একবার জয় পেয়েছে রাজস্থান রয়্যালস দল।
ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন গুজরাত দলের বিদেশি পেসার কাগিসো রাবাদা। তিনি কবে ফিরবেন তার এখনও কোনো নিশ্চয়তা নেই। ফলে তার পরিবর্তে ইম্প্যাক্ট সাব হিসাবে খেলতে নামছেন ঈশান্ত শর্মা। গুজরাত দল শেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল তাতে খুব একটা পরিবর্তন না হতে পারে। এই ম্যাচের প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামবেন জস বাটলার। গত মরশুমে রাজস্থান দলের সদস্য ছিলেন বাটলার। এবার তিনি গুজরাত দলের সদস্য। এবার শুরু থেকেই ভালো ছন্দে আছেন ইংল্যান্ডের এই তারকা বিদেশি।

অন্যদিকে রাজস্থান দলকে পরপর দুটি ম্যাচে জয়ের পাস শেষ ম্যাচে হারতে হয়েছে। রাজস্থান দলের অধিনায়কত্বের দায়িত্বে ফিরে এসেছেন সঞ্জু স্যামসন। আগের ম্য়াচে যশস্বীর সঙ্গে ওপেন করেছেন । এই ম্যাচে রাজস্থান রাজস্থলের খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে যশস্বী খুব একটা ছন্দে নেই। জোফ্রা আর্চারকে নিয়েও চিন্তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাজস্থান শিবিরের। পাশাপাশি গুজরাট দলের চিন্তার কারণ অবশ্যই রশিদ খানের ফর্ম। আমেদাবাদের পিচ কালো মাটির উইকেট। ফলে এখানে পিচে পেস ও বাউন্স থাকবে তার ব্যাটারদের ক্ষেত্রেও রান করার সুযোগ থাকবে।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য প্রথম একাদশ- শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ইশান্ত শর্মা।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ) , নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল(উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, যুধভীর সিং, সন্দীপ শর্মা।












Click it and Unblock the Notifications