IPL 2025: গুজরাত টাইটান্স পেয়ে গেল ফিলিপসের বিকল্প, শুভমানের দলে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক

IPL 2025: আইপিএলে শনিবার আমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। তার আগে শুভমান গিলের দল পেয়ে গেল গ্লেন ফিলিপসের বিকল্প।

দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলে কলকাতায় আসবে গুজরাত টাইটান্স। সোমবার ইডেনে তাদের খেলা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

IPL 2025

আইপিএলের নিলাম থেকে ২ কোটি টাকায় কেনা হয়েছিল গ্লেন ফিলিপসকে। তবে একটি ম্যাচেও তিনি একাদশে থাকার সুযোগ পাননি। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ফিলিপস। ফিরে গিয়েছেন নিজের দেশ নিউজিল্যান্ডে।

তাঁর জায়গায় শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনাকাকে নিল গুজরাত টাইটান্স। ২০২৩ সালে গুজরাত টাইটান্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন শনাকা। তাঁকে বেস প্রাইস ৭৫ লক্ষ টাকায় দলে নেওয়া হলো। শনাকা অবশ্য আইপিএলে তিন ম্যাচে ২৬ রান করলেও বল করার সুযোগ পাননি।

জরুরি ব্যক্তিগত প্রয়োজনে দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। তিনি কবে ফিরবেন তা স্পষ্টভাবে জানা যায়নি। ফলে শ্রীলঙ্কার হয়ে ১০২টি টি২০ আন্তর্জাতিক খেলা শনাকাকে নিয়ে বোলিং বিভাগের খামতি কিছুটা মেটাতে চাইবে গুজরাত টাইটান্স। রাবাডার পরিবর্ত হিসেবে অবশ্য কাউকে নেওয়াও হয়নি।

চলতি আইপিএলে ৬টি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। দিল্লিকে হারালে গুজরাত টাইটান্স পৌঁছে যাবে ১০ পয়েন্টে। লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের কাছে তারা হেরে গিয়েছিল। ফলে নিজেদের ঘরের মাঠেই জয়ের সরণিতে ফিরতে মরিয়া গিলরা।

Take a Poll

শনাকা শ্রীলঙ্কার হয়ে ৬টি টেস্ট, ৭১টি ওডিআই ও ১০২টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। রান যথাক্রমে ১৪০, ১২৯৯ ও ১৪৫৬। ২৪৩টি টি২০ ম্যাচে তিনটি শতরান ও ১৬টি অর্ধশতরান-সহ ৪৪৪৯ রান রয়েছে। টেস্টে একটি শতরান ও ৯টি অর্ধশতরান করেছেন। ওডিআইয়ে রয়েছে ২টি শতরান, চারটি হাফ সেঞ্চুরি। টি২০ আন্তর্জাতিকে পাঁচটি অর্ধশতরান করেছেন। টেস্ট, ওডিআই ও টি২০ আন্তর্জাতিকে তাঁর উইকেট-সংখ্যা যথাক্রমে ১৩, ২৭ ও ৩৩। টি২০-তে তাঁর ৯১টি উইকেট রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+