IPL 2025: হারের পরই পন্থের কাছে গোয়েঙ্কা, জোরালো চর্চার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট লখনউ সুপার জায়ান্টসের
IPL 2025: আইপিএল অভিযানের শুরুতেই ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থদের কার্যত জেতা ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন আশুতোষ শর্মা।
লখনউ সুপার জায়ান্টস জার্সিতে দিনটা ভালো যায়নি ২৭ কোটি টাকার ঋষভ পন্থের। স্বাভাবিকভাবেই ম্যাচ হারার পর এক ফ্রেমে পন্থ ও দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা যেতেই শুরু হয় জোর চর্চা।

পন্থ ব্যাট হাতে ৬ বলে ০ রান করেছেন। শেষ ওভারে শাহবাজ আহমেদের প্রথম বলে মোহিত শর্মাকে স্টাম্প আউট করলে তখনই জিতে যায় লখনউ। এর পরের বলে রান আউটের সুযোগ হাতছাড়া করে লখনউ। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানোতেও অনেক খামতি চোখে পড়েছে পন্থের অধিনায়কত্বে।
Sanjiv Goenka doesn't deserve to be the owner of any team, he lack sportsmanship
— Veena Jain (@DrJain21) March 24, 2025
KL Rahul was introvert, he somehow tolerated him. Rishabh Pant should give him back, if he misbehave 🙌 #DCvLSG pic.twitter.com/TWjSoclTNA
এটা ঠিক যে, লখনউ এই ম্যাচে আবেশ খান, ময়াঙ্ক যাদবদের মতো বোলারদের পায়নি। অনভিজ্ঞ বোলিং আক্রমণই তাদের ভোগাল। এরপর সম্প্রচারকারী সংস্থার ফুটেজে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা কথা বলছেন ঋষভ পন্থের সঙ্গে।
এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দেয় লখনউয়ের হারের পর গোয়েঙ্কার তৎকালীন অধিনায়ক লোকেশ রাহুলকে শাসন করার দৃশ্য। পন্থকে প্রথম ম্যাচেই এমন শাসনের মুখে পড়তে হলো কিনা তা নিয়ে চর্চার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক মিম।
LSG Owner Sanjiv Goenka:
— Vipin Tiwari (@Vipintiwari952) March 25, 2025
- He removed Dhoni as captain.
- He insulted KL Rahul in the dugout.
- He showed dissatisfaction with Rishabh Pant, just after 1st game.
For sure, he is the most “Kaleshi” IPL owner I’ve ever seen! pic.twitter.com/mmrVd1Q5Gs
গতকালই কন্যাসন্তানের পিতা হয়েছেন লোকেশ রাহুল। তিনি লখনউ থেকে এখন দিল্লিতে। গতকালের ম্যাচে রাহুল না খেললেও জিতেছে দিল্লি ক্যাপিটালস। ফলে কালকের দিনটি রাহুলের পক্ষে খুব ভালো গিয়েছে বলে দাবি করেছেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় গোয়েঙ্কা-পন্থের কথাবার্তার ছবি ভাইরাল হতেই আসরে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে গোয়েঙ্কার মুখ দেখা যাচ্ছে না, পিছন থেকে তোলা ছবিই ভাইরাল হয়েছে। তাতেই জল্পনা ছড়ায় রাহুলের মতো পন্থকে ধমক খেতে হচ্ছে কিনা।
Chairman Dr. Sanjiv Goenka shared words of encouragement with the team after their season opener in Vizag 💙 pic.twitter.com/nd7BoJmCxB
— Lucknow Super Giants (@LucknowIPL) March 25, 2025
আজ সকালে লখনউ সুপার জায়ান্টস দুটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, পন্থ ও গোয়েঙ্কা দুজনেই হাসছেন। পন্থের সঙ্গে দেখা করে হারের পর দলকে উৎসাহই যে দিয়েছেন গোয়েঙ্কা, সেই বার্তা দেওয়া হয় এলএসজির তরফে।
"𝐿𝑒𝑡'𝑠 𝑙𝑜𝑜𝑘 𝑎𝑡 𝑡ℎ𝑒 𝑝𝑜𝑠𝑖𝑡𝑖𝑣𝑒𝑠, 𝑎𝑛𝑑 𝑙𝑜𝑜𝑘 𝑓𝑜𝑟𝑤𝑎𝑟𝑑" 🙌 pic.twitter.com/AXE8XqiQCo
— Lucknow Super Giants (@LucknowIPL) March 25, 2025
আরেকটি পোস্টে দেখা যায় গোয়েঙ্কা ড্রেসিংরুমে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলছেন। তিনি বলেন, এই ম্যাচ থেকে ব্যাটিং, বোলিংয়ে অনেক ইতিবাচক দিক আমি পেয়েছি। বিশেষ করে পাওয়ারপ্লেতে। আমাদের দল তরুণদের নিয়ে গড়া। ম্যাচে এমন ফল হতে পারে। পজিটিভ দিকগুলি নিয়ে সামনের দিকে তাকাতে হবে। ২৭ তারিখের ম্যাচে ফোকাস করতে হবে। নিশ্চিতভাবেই এই ফলাফল হতাশার। তবে আমরা দারুণ ম্যাচ খেলেছি।












Click it and Unblock the Notifications