IPL 2025: গুজরাত টাইটান্সের কাছে জঘন্য হার, সানরাইজার্স হায়দরাবাদ টিকে স্রেফ জটিল অঙ্কে, প্লে-অফের কাছে গিলরা
IPL 2025: আইপিএল থেকে কার্যত বিদায় গতবারের রানার-আপ সানরাইজার্স হায়দরাবাদের। বিদেশে ছুটি কাটিয়ে এসে জঘন্য হারের সম্মুখীন হলো অরেঞ্জ আর্মি।
গুজরাত টাইটান্স দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফের আরও কাছে পৌঁছে গেল। আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দাপুটে জয় ছিনিয়ে নিলেন শুভমান গিলরা।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ তোলে গুজরাত টাইটান্স। অধিনায়ক শুভমান গিল ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭৬ রান করেন। জস বাটলার তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৭ বলে করেন ৬৪।
সাই সুদর্শন ২৩ বলে ৪৮, ওয়াশিংটন সুন্দর ১৬ বলে ২১, রাহুল তেওয়াটিয়া ৩ বলে ৬ ও রশিদ খান ১ বলে ০ রানে আউট হন। শেষ ৯ বলের মধ্যে পড়ে চার উইকেট, তিনটি ডেলিভারিতে আসে ছক্কা। এম শাহরুখ খান ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন।
জয়দেব উনাদকাট ৪ ওভারে ৩৫ রান খরচ করে নেন তিন উইকেট। প্যাট কামিন্স ৪ ওভারে ৪০ ও জিশান আনসারি ৪ ওভারে ৪২ রান দিয়ে একটি করে উইকেট নেন। সানরাইজার্সের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ ফেলেন। একাধিক জীবন পান জস বাটলার।
শুভমান গিল বিতর্কিত রান আউটের পর চতুর্থ অফিসিয়ালের সঙ্গে তর্ক জুড়ে দেন। ফিল্ডিংয়ের সময়েও মেজাজ হারান গিল। অভিষেক শর্মার বিরুদ্ধে একটি লেগ বিফোরের আবেদন নাকচ হওয়ার জেরে। ফলে গিল বারবার আম্পায়ারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় শাস্তির কোপে পড়তে পারেন।
Chaos at the centre! 😳#ShubmanGill and #AbhishekSharma in discussion with the umpires!
— Star Sports (@StarSportsIndia) May 2, 2025
A review going #SRH’s way has sparked some serious drama! 🧐
Watch the LIVE action ➡ https://t.co/RucOdyBo4H#IPLonJioStar 👉 #GTvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, &… pic.twitter.com/KX68eec2ZB
২২৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেছিলেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। হেড ১৬ বলে ২০ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন। ঈশান কিষাণ ১৭ বলে ১৩ রান করেন, তাঁকে প্যাভিলিয়নে ফেরান জেরাল্ড কোয়েটজি। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অভিষেক ও হেইনরিখ ক্লাসেন।
যদিও তিন বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন তাঁরা। ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করা অভিষেক ইশান্ত শর্মার শিকার। তিনি তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৪১ বলে। ১৫তম ওভারের শেষ বলে আউট হন অভিষেক। এরপর ১৫.৩ ওভারে সাজঘরে ফেরেন ক্লাসেন।
ক্লাসেন ১৮ বলে ২৩ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার। প্রসিদ্ধ চলতি আইপিএলে ১৯টি উইকেট নিয়ে ফের বেগুনি টুপির দখল নিলেন। অনিকেত ভার্মা ৭ বলে ৩ রান করে মহম্মদ সিরাজের শিকার হন। কামিন্দু মেন্ডিসকে (১ বলে ০) তার পরের বলেই ফেরান সিরাজ।
সানরাইজার্স হায়দরাবাদ শেষ অবধি ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন নীতীশ কুমার রেড্ডি। অধিনায়ক প্যাট কামিন্স ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। গুজরাত টাইটান্স জিতল ৩৮ রানে।
প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ১৯ ও মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জেরাল্ড কোয়েটজি ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট পান। ইশান্ত শর্মা ২০তম ওভারের দ্বিতীয় বল করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন। তিনি ৩.২ ওভারে ৩৫ রান দিয়ে পেলেন ১ উইকেট। রশিদ খান ৩ ওভারে ৫০ রান দেন, উইকেট পাননি।
এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গুজরাত উঠে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। সানরাইজার্সের ১০ ম্যাচে ৬ পয়েন্টই রইল। নেট রান রেট মাইনাস (-) ১.১৯২। ফলে সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। যদি ১৪ পয়েন্ট নিয়ে কোনও একটি দলও শেষ চারে যায় সেক্ষেত্রে কামিন্সদের ভোগাবে নেট রান রেটই। ফলে চেন্নাই, রাজস্থানের মতো হায়দরাবাদ ছিটকে গেল, এটা বলাই যায়।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications