IPL 2025: পাকিস্তানের মাথা হেঁট! পিএসএল চলাকালীন স্টেডিয়ামে বসে ক্রিকেটপ্রেমী দেখছেন আইপিএল, ভাইরাল ভিডিও

IPL vs PSL: পাকিস্তানের মাথা ফের হেঁট হলো লজ্জায়। আইপিএলের তুলনায় পাকিস্তান সুপার লিগ যে নস্যি তার প্রমাণ মিলল।

এমনিতেই আইপিএলে বাতিল কিছু বিদেশিকে নিয়ে চলছে পিএসএল। যা শুরু হয়েছে আইপিএলের পরেই। পাকিস্তান মরিয়া হয়েছে আইপিএলকে খাটো করে দেখাতে। আর বারবারই খাচ্ছে সপাটে গালে থাপ্পড়।

IPL 2025

আইপিএলের সঙ্গে পিএসএলের তুলনা টেনে পাকিস্তানের লিগকে বড় দেখাতে মরিয়া হয়ে উঠেছেন সাংবাদিকরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে তাঁরা কোথায় লজ্জায় মুখ লুকোবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানের একটি স্টেডিয়ামের ছবি। যেখানে চলছে পাকিস্তান সুপার লিগের ম্যাচ। কিন্তু দর্শকাসনে বসে থাকা এক ক্রিকেটপ্রেমীর নজর রয়েছে মোবাইলে। যেখানে চলছে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ স্ট্রিমিং।

এমনিতেই পিএসএলের টিকিটের দর কমিয়ে, দর্শকদের জন্য লাকি ড্রয়ের মাধ্যমে বস্তাপচা ফিচার-সমৃদ্ধ বাইক জেতার সুযোগের হাতছানি দিয়ে মাঠ ভরাতে মরিয়া পিসিবি। কিন্তু তাতেও মাঠ ভরছে না আর্থিকভাবে চূড়ান্ত দৈন্যদশায় পৌঁছে যাওয়া পাকিস্তান।

এবার পিএসএল ম্যাচ চলার সময় মাঠে বসে আইপিএলে নজর রাখার ভিডিওতেই আরও একবার সপাটে গালে থাপ্পড় খেলেন তাঁরা, যাঁরা আইপিএলকে খাটো করে দেখানোর চেষ্টা চালাচ্ছিলেন। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার হাসান আলিও লজ্জা বাড়িয়েছেন নিজের দেশের।

হাসান আলি বলেছেন, ফ্যানেরা সেই টুর্নামেন্টই দেখেন যেখানে ভালো ক্রিকেট আর বিনোদনের বন্দোবস্ত থাকে। আমরা যদি ভালো খেলি, তাহলে আইপিএলের মধ্যেও পিএসএলে দর্শকরা নজর রাখবেন। ফলে তাঁর এই বক্তব্যে স্পষ্ট, আইপিএলে ক্রিকেটের যা গুণমান, সেই নিরিখেও পাকিস্তান কয়েক যোজন পিছিয়ে।

ইংল্যান্ডের ব্যাটার স্যাম বিলিংসও বুঝিয়ে দিয়েছেন, আইপিএলের ধারেকাছে নেই পিএসএল। এক সাংবাদিক তাঁর মতামত জানতে চাইলে বিলিংস সপাটে উত্তর দিয়ে বলেন, আপনি চান আমি বোকার মতো কিছু বলি? আইপিএল যে বিশ্বের সেরা টুর্নামেন্টগুলির একটি তা অস্বীকারের জায়গাই নেই। বাকি সব লিগ আইপিএলের চেয়ে পিছিয়ে। পাকিস্তানের মতো আমাদের দেশ ইংল্যান্ডও চাইছে টি২০ ব্লাস্ট বা দ্য হান্ড্রেডকে বিশ্বের দ্বিতীয় সেরা টু্নামেন্টের মর্যাদা পাওয়ার।

বিলিংস ২০২২ সালে আইপিএলে কেকেআরের হয়ে খেলেছেন। এবারের আইপিএল নিলামে অবিক্রিত থেকে যান। তাঁর কথায়, তুলনা করার কাজটা কঠিন। প্রতিটি প্রতিযোগিতায় আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। আমি নিজেও সে কারণে বিশ্বের নানা প্রান্তে গিয়ে ক্রিকেট খেলে দর্শকদের আনন্দ দিতে চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+