IPL 2025: জয়ের মধ্যেও রয়েছে চিন্তার একাধিক কারণ, নাইটদের জন্য সাবধানবাণী প্রাক্তন জাতীয় নির্বাচকের
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে আছে কেকেআর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে জয় পেলেও কেকেআরের খেলা যে পুরোপুরি ছন্দে এসেছে সেটা বলা যাবে না। জয়ের মধ্যেও কেকেআরের খেলায় একাধিক গলদ রয়েছে। দিল্লি ম্যাচের পর কেকেআরের খেলার বিশ্লেষণ করলেন প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায়।
এবার কেকেআর দলের প্রধান সমস্যা ওপেনিং জুটির রান না পাওয়া, এখনও পর্যন্ত কোনও ম্যাচেই কেকেআরের ওপেনিং জুটি ৫০ রান টপকাতে পারেনি। মঙ্গলবারের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। এই পরিস্থিতিতে প্রণব রায় ওয়ান ইন্ডিয়াকে জানিয়েছেন, কেকেআরের শুধু পেস বোলিং নয় একই সঙ্গে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন রয়েছে। ওপেনিং জুটি যদি পাওয়ার প্লে-তে ৬০-৭০ বা ৮০ রান করতে না পারে তাহলে চাপ পরে মিডল অর্ডারের উপরে। এখনও পর্যন্ত কেকেআরের ওপেনিং জুটি সেই কাজটা কোন ম্যাচেই করতে পারেনি।

একইসঙ্গে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেছেন, কেকেআরের চার ম্যাচ এখনও গ্রুপ পর্বে বাকি আছে সেই ম্যাচগুলিতে কেকেআরের ওপেনিং জুটিকে বড় রান করতে হবে। পাশাপাশি কেকেআর দলের ধারাবাহিকতার অভাবটাও যে স্পষ্ট। সেই রোগটা ধরেছেন প্রণব রায়। তাঁর কথায়, কেকেআরকে অনেক বেশি ধারাবাহিক হতে হবে। এই জয়ের ধারাটা আগামী চারটি ম্যাচে ধরে রাখতে হবে কারণ একবার নকআউটে পৌঁছে গেলে তখন খেলার ধরনটা একেবারে পাল্টে যায় কিন্তু নক আউটে পৌঁছানো না পর্যন্ত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবার কেকেআর দলের ধারাবাহিকতার একটা অভাব রয়েছে।
কেকেআরের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্পিনারাই। মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে সুনীল নারিন এবং বরুন চক্রবর্তী দলকে জেতালেন। সেই অর্থে এখনও পর্যন্ত নাইটদের পেস বোলিং বিভাগ কার্যকরী ভূমিকা নিতে পারেনি। বিশেষ করে দলের প্রধান ভারতীয় পেসার হর্ষিত রানা হতাশা জনক পারফরম্যান্স করছেন কয়েকটি ম্যাচে। সেই সঙ্গে বৈভব অরোরা ধারাবাহিকতা দেখাতে পারছেন না।
প্রণব রায়ও মানছেন, কেকেআরের পেস ইউনিটকে আরও ভালো বোলিং করতে হবে তবে। এটা পিচ অনুযায়ী বোলিংটা হয়। রানা বা অরোরাকে আরও কার্যকরী ভূমিকা নিতে হবে। নাইটদের চিন্তার আরও একটা বড় কারণ অবশ্যই বেঙ্কটেশ আইয়ারের অফ ফর্ম। রেকর্ড দাম দিয়ে বেঙ্কটেশকে নিয়েছে কেকেআর। কিন্তু এখনও পর্যন্ত দেখাতে সেভাবে বিধ্বংসী ইনিংস খেলতে পারেননি।
এই পরিস্থিতিতে আগামী চারটি ম্যাচে আইয়ারের কাছে কিন্তু বড় পরীক্ষা কারণ। তাঁর উপর মিডল অর্ডার নির্ভর করছে অনেকটাই। আগামী রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার আগে এই রোগের দাওয়াই গুলি দ্রুত খুঁজে বার করতে হবে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। সাপ লুডোর লিগের লড়াইয়ে একটি ম্যাচে হারলেই আবার কিন্তু প্লে-অফের জটিল সমীকরণের মধ্যে পড়ে যেতে হবে কেকেআরকে।












Click it and Unblock the Notifications