IPL 2025: কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কতটা কঠোর? ফাঁস করলেন লখনউ দলের প্রাক্তন ক্রিকেটার
দলের মালিক হিসেবে সঞ্জীব গোয়েঙ্কার কঠোরতা নিয়ে অনেক সময় সমালোচনা হয়। কলকাতার এই শিল্পপতি একদিকে যেমন উদার হস্তে দল গঠনের সময় টাকা খরচ করেন তেমনইষ পারফরম্যান্স খারাপ হলে খেলোয়াড়দের প্রকাশ্যে বকাঝকা করতেও দ্বিধা করেন নাষ গতবছর লখনউ জার্সিতে রাহুলের সফরটা ভালোভাবে শেষ হয়নি। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মাঠের মধ্যেই তাঁর উত্তপ্ত কথাবার্তার ঘটনা ভাইরাল হয়েছিল। রাহুল যদিও সেই ঘটনা নিয়ে সেভাবে 'প্রতিবাদ' জানাননি।
২০২৪ সালে আইপিএলে কেএল রাহুলের সঙ্গে গোয়েঙ্কার কথাবার্তা ভিডিও প্রকাশ্যে আসছেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু আদতেই কি এতটাই কঠোর মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এই বিষয়ে মুখ খুললেন লখনউ সুপার জায়ান্টস দলের প্রাক্তন ক্রিকেটার অমিত মিশ্র। তিনি এর আগে লখনউ সুপার জায়ান্টস দলের খেলেছেন তবে বর্তমানে ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছেন তিনি।

বাইরে থেকে সঞ্জীব গোয়েঙ্কাকে যতটা কঠোর দেখা যায় দলের অন্দরেও কি এতটাই কঠোর থাকেন তিনি! তবে দলের সঙ্গে প্রবল ভাবেই জড়িয়ে থাকেন সঞ্জীব গোয়েঙ্কা। সেটা মোহনবাগান এসজি হোক বা লখনউ সুপার জায়ান্টস। এর আগে মোহনবাগান এসজির লিগ শি্ড জয়ের দিনে সঞ্জীব গোয়েঙ্কার চোখের জলের ভিডিও থেকেই প্রমাণিত হয়েছিল সবুজ মেরুন দলের সঙ্গে কতটা একাত্ম হয়ে থাকেন।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিত মিশ্র জানিয়েছেন, যদি কর্ণধার হিসাবে ধার হয় , আমার কোনও দিন মনে হয়নি ওনি দলের বিষয়ে বড্ড বেশি জড়িত থাকেন। সাজঘরে কোনও দিনই উত্তেজিত হয়ে কথা বলেননি বা কাউকে খারাপ কথা বলেননি। উনি সব সময় ইতিবাচক থাকতে পছন্দ করেন। আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কার কঠোরতা নিয়ে অতি রঞ্জিতভাবেই সবকিছু প্রকাশিত হয়।
অমিত মিশ্র একইসঙ্গে জানিয়েছেন, গত মরশুমে অধিনায়ককে পুরনো স্বাধীনতাই দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কার। গত বছর একবার জাস্টিল ল্যাঙ্গারের সঙ্গে কথা হয়েছিল তিনি জানিয়েছিলেন দলের নিয়ন্ত্রণ শুধু রাহুলের হাতে। সব কাজও একাই করে নিজেই প্রথম একাদশ গঠন করে এবং পরিকল্পনা করে।
চলতি মরশুমে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ দল। কিন্তু এখনো পর্যন্ত পথ সেভাবে পারফরম্যান্স করতে পারেননি। যদিও থিঙ্ক ট্যাঙ্ক যে পন্থের পাশেই আছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পরেই দলের মেন্টর জাহির খান পন্থের পাশেই থেকেছেন












Click it and Unblock the Notifications