IPL 2025: গুজরাত-দিল্লির ম্যাচে ফোকাসে স্পিনাররাই, জানুন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার আইপিএলে ডাবল হেডার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবলে এক এবং দুই নম্বর দলের লড়াই। ফলে মোতেরায় আইপিএলের দুই শীর্ষস্থানাধিকারী দলের ম্যাচের উত্তেজনার পারদ উর্ধ্বমুখি।

চলতি আইপিএলে দিল্লি দল ছয়টি খেলার মধ্যে পাঁচটিতে জিতে লিগ টেবলে ১ নম্বরে আছে। গুজরাত ছয় ম্যাচের চারটিতে জিতে দুই নম্বরে আছে(আরসিবি বনাম পাঞ্জাব ম্যাচের আগে পর্যন্ত)।
আইপিএলে এই দুই দলের ৫বার সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে দিল্লি তিনবার জিতেছে গুজরাত দুইবার জিতেছে। পরিসংখ্যানে এগিয়ে থেকেই প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস।

Probable XIs of GT Vs DC match

এই ম্যাচের আগে পিচ থেকে গুজরাত দল ঠিক করতে পারে কাকে খেলাবে। ওয়াশিংটন সুন্দর এবূং কুলবন্তের মধ্যে একজনকে খেলানো হতে পারে। গ্লেন ফিলিপস চোট পেয়ে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে গুজরাত দলে নিয়েছে দাশুন শনাকাকে। কিন্তু আগামীকালের ম্যাচে তিনি উপলব্দ নাও থাকতে পারেন। পাশাপাশি রাবাদা দেশে ফিরে গিয়েছেন এখনও তাঁর ফেরার কোনও আপডেট নেই। ফলে পরিবর্ত হিসাবে ইশান্ত শর্মাই খেলতে পারেন।

জয়ের মধ্যেও দিল্লি দলের উদ্বেগ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে নিয়ে ছয় ম্যাচে ৫৫ রান করেছেন। ফাফ দু প্লেসি ফিট হয়ে উঠলে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্তে তিনিই দলে আসতে পারেন। দিল্লি দলে খুব বেশি পরিবর্তন নাও হতে পারে। তবে মোহিত শর্মা পুরানো দলের বিরুদ্ধে খেলতে নামবেন। ফলে তাঁর দিকে অতিরিক্ত নজর থাকবে।

এই ম্যাচে ফোকাসে আছেন দুই দলের স্পিনাররাই। একদিকে রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর অন্যদিকে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব বিপ্রাজ নিগম। ফলে দুই দলেই একাধিক ভালো স্পিনার আছেন।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো মাটির উইকেট, ফলে যা স্পিনারদের সাহায্য করবে। পাশাপাশি উইকেটে পেস ও বাউন্স থাকবে। আহমেদাবাদে দুপুরে খেলা ফলে তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাসে।

গুজরাত টাইটান্স- বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, এম শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, আরশাদ খান, রশিদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ।

দিল্লি ক্যাপিটালস- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক অথবা ফাফ দু প্লেসি, অভিষেক পোড়েল, করুণ নায়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+