IPL 2025: ইডেনে সূচনাতেই বিরাট পরীক্ষা নাইটদের, আইপিএলে প্রথম ম্যাচে কেমন ফলাফল করেছে কেকেআর?

শনিবার আইপিএলের প্রথম ম্য়াচে খেলতে নামছে কেকেআর। ইডেনে আরসিবির বিরুদ্ধে ম্য়াচ দিয়েই ২০২৫ সালের আইপিএলে অভিযান শুরু করছে কেকেআর। ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর দল। ফলে এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে নাইট ব্রিগেড। অতীতে আইপিএলের প্রথম ম্যাচে কেমন ফলাফল করেছে কেকেআর?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৮ সালের আইপিএলের প্রথম সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং কেকেআর। সেই ম্যাচে কেকেআর ১৪০ রানে হারায় আরসিবিকে। প্রথমে ব্যাট করে ২২২ রান তোলে নাইটরা। জবাবে ৮২ রানে অল আউট হয়ে যায় আরসিবি। ২০০৯ সালে ডেকান চার্জাসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএলে অভিযান শুরু করেছিল কেকেআর।সেই ম্য়াচে ৮ উইকেটে জয় পায় ডেকান।

kkr

২০১০ সালেও কান চার্জাসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আইপিএলে অভিযান শুরু করেছিল নাইটরা। সেই ম্যাচে ১১ রানে জয় হাসিল করে কেকেআর। ২০১১ সালে চিপকে সিএসকে দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমেছিল কেকেআর। সেই বছর প্রথম ম্যাচে ২ রানে হারতে হয় কেকেআরকে। ২০১২ সালে দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করে কেকেআর। কিন্তু কেকেআরকে ৮ উইকেটে হারিয়ে দেয় দিল্লি।

২০১২ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। ফলে ২০১৩ সালে উদ্বোধনী ম্যাচ খেলতে নামে কেকেআর। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে জয় হাসিল করে কেকেআর। ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলা দিয়ে আইপিএল অভিযান শুরু করে কেকেআর। নাইটরা প্রথম ম্য়াচে ৪১ রানে জয় পায়। ২০১৫ সালের আইপিএলের প্রথম ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ইডেনে কেকেআর সাত উইকেটে জয় পায়।

২০১৬ সালে দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআর প্রথম ম্যাচ খেলতে নামে, নাইটরা ৯ উইকেটে জয় পায়। ২০১৭ সালে গুজরাত লায়ান্সের বিরুদ্ধে কেকেআর প্রথম ম্য়াচে ১০ উইকেটে জয় হাসিল করে। ২০১৮ সালে কেকেআর -আরসিবির বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামে এবং ৪ উইকেটে জয় পায়। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে ন ামে ইডেনে ৬ উইকেটে জয় পায় কেকেআর।

২০২০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর প্রথম ম্যাচ খেলতে নামে এবং ৪৯ রানে হেরে যায়। ২০২১ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামে কেকেআর।
নাইটরা ১০ রানে জয় পায়। ২০২২ সালে সিএসকে দলের বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামে কেকেআর এবং ৬ উইকেটে জয় পায়। ২০২৩ সালে প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব কিংস এবং কেকেআর সাত রানে হারে। ২০২৪ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামে নাইটরা। ৪ রানে জয় পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+