IPL 2025 Exclusive: রাসেলের পরিবর্তন প্রয়োজন! কেকেআরের খারাপ পারফরম্যান্সের জন্য কাদের দায়ী করলেন শিবশঙ্কর?
চলতি মরশুমে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছে না গতবারের চ্যাম্পিয়ন দল কেকেআর। জয়ের ছন্দ কিছুতেই ধরে রাখতে পারছে না কেকেআর। একটা জিতলেও পরের ম্যাচে হারতে হচ্ছে। জয় পরাজয় মেলালে আপাতত কেকেআরের পরাজয়ের সংখ্যাটাই বেশি। এই প্রেক্ষাপটে কোথায় কেকেআরের সমস্যা হচ্ছে? নাইটদের পারফরম্যান্সে খামতি কোথায়? এই নিয়ে ওয়ান ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিলেন শিবশঙ্কর পাল।
কেকেআরের পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গিয়ে শিবশঙ্কর প্রথমেই বলেন, এখনও পর্যন্ত কেকেআর খুব ভালো খেলতে পারেনি, আমার মনে হয় রাসেলকে পরিবর্তন করা প্রয়োজন। কেকেআরের বোলাররা ভালো পারপরম্যান্স করছে কিন্ত ব্য়াাটাারা সেভাবে পারছে না। শেষ ম্যাচে ১১২ রানও করতে পারেনি। টি২০ ক্রিকেটে ব্যাটারদের ১১২ রান করতে হবে।

কেকেআরের পেস বোলিং নিয়ে বলতে গিয়ে শিবশঙ্কর বলেন, পেস বোলাররা তো পারফরম্যান্স করছেনই কিন্তু ৯৫ রানে অল আউট হয়ে গেলে পেসারদের কিছু করার থাকবে না। হর্ষিত রানা বা বৈভব অরোরা চেষ্টা করছেন। তবে অভিজ্ঞতার অভাব সমস্যায় ফেলছে কেকেআরকে, মিচেল স্টার্কেক দলে না নেওয়াটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কারণ মিচেল যে ধরনের বোলার তাতে যে কোনও ম্যাচের রঙ বদল করে দিতে পারেন। ও দারুন একজন পেসার।
প্রায় মাঝপথে এসে গিয়েছে আইপিএল। তবে এখনই সেমিফাইনালিস্ট কারা হতে পারে সেটা নিয়ে বলার সময় আসেনি বলেই মনে করেন শিবশঙ্কর পাল। তাঁর কথায়, এখনই সেমিফাইনালে কারা যেতে পারে সেটা বলা কঠিন কারণ কয়েকটি দল একই পয়েন্টে আছে। তবে দিল্লি, পাঞ্জাব খুবই ভালো খেলছে। তবে আরও কয়েকটি ম্যাচ গেলেই বোঝা যাবে কারা সেমিফাইনালে যেতে পারে। কারণ এখনও সব দলেরই সাতটির বেশি খেলা বাকি আছে।
চলতি মরশুমের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে বিতর্ক চরমে। কেকেআর পিচ নিয়ে সন্তুষ্ট নয়। রাহানে একাধি্কবার পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও পিচ নিয়ে কেকেআরের পক্ষে নন শিব শঙ্কর পাল। তিনি বলেন, টি২০ ক্রিকেটে ভালো না খেললে জেতা যায় না। সেখানে পিচ নিয়ে বেশি কথা বলা ঠিক নয়।
বৃহস্পতিবার চন্দননগরে এসেছিলেন শিবঙ্কর পাল। চন্দননগর মেয়র একাদশ বনাম সিএবি একাদশের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টির জন্য পন্ড হয়ে যায়। ফলে মাঠে নামতে পারলেন না বাংলা দলের প্রাক্তন এই ক্রিকেটার।












Click it and Unblock the Notifications