IPL 2025: পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের অতিথি ঈশা, ইডেনে এসে আবেগপ্রবণ বিশ্বকাপজয়ী ক্রিকেটার
চলতি আইপিএলে শুরু থেকে মাত্র একটি ম্যাচ বাদ দিলে ইডেনে দেখা যায়নি শাহরুখ খানকে। একমাত্র আরসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচেই ইডেনে উপস্থিত ছিলেন কিং খান। শনিবারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বলিউড বাদশা ইডেনের ভিআইপি বক্সে উপস্থিত থাকবেন কিনা সেটা নিয়ে নিশ্চয়তা নেই তবে কেকেআরের সমর্থনের পাল্লা ভারী করতে ইংল্যান্ড থেকে উড়ে এসেছেন ঈশা গুহ।
ঈশা গুহ নামটা অনেকের কাছেই চেনা। তিনি ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার। একটা সময় ইংল্যান্ডের মহিলা দলে চুটিয়ে খেলেছেন ঈশা। ইংল্যান্ডের হয়ে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন। আইসিসি-র মহিলারদের বোলারদের ক্রম তালিকায় দীর্ঘদিন এক নম্বরে ছিলেন। এখন ধারাভাষ্যকার ঈশা, কলকাতায় এসেছেন ছুটি কাটাতে।

ছুটি পেয়ে কলকাতায় চলে এসেছেন ঈশা গুহ। নিজের পিতৃভূমি ঘুরে দেখার পাশাপাশি ক্রিকেটের টানে এসেছেন ইডেন গার্ডেন্সেও। কলকাতা শহর তাঁর পিতৃভূমি এই শহরের সঙ্গে তার শিকড়ের টান। ফলে আইপিএলে যে কেকেআর কে সমর্থন করবেন ঈশা সেটা বলাই বাহুল্য। কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে ইংল্যান্ডের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার কেকেআরের প্রতি নিজের সমর্থনের কথা তুলে ধরেছেন।
ঈশা বলেছেন, আমি অবশ্যই কেকেআরের সমর্থক। শেষ মরশুমটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল কারণ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম আমি একটা কেকেআরের টি-শার্টের জন্য অপেক্ষা করছি। এরপরই কেকেআর দলের পক্ষ থেকে একটি জার্সি প্রদান করা হয় ঈশাকে। একই সঙ্গে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ভিআইপি বক্সে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।
ইংল্যান্ডে বড় হলেও এমনকি সেখানকার হয়ে জাতীয় দলে খেললেও ঈশা কিন্তু নিজের বং কানেকশন ভোলেননি। বাংলা সংস্কৃতি তার অত্যন্ত প্রিয় কলকাতায় ঘুরতে এসে যেমন ইলিশ মাছ খাচ্ছেন তেমনই বাংলা গানও শুনছেন। ইডেনে বসে বেশ নস্টালজিক হয়ে পড়েছেন ঈশা কারণ এই মাঠেই তিনি খেলেছিলেন অনেক বছর আগে। আলোচনার ফাঁকে ঈশা বলেন আমি এখানে ছুটি কাটাতে এসেছি, আমার এই শহর খুবই ভালো লাগে।
“𝐼’𝑚 𝑓𝑢𝑙𝑙𝑦 𝑖𝑚𝑚𝑒𝑟𝑠𝑒𝑑 𝑖𝑛 𝐵𝑒𝑛𝑔𝑎𝑙𝑖 𝑐𝑢𝑙𝑡𝑢𝑟𝑒!” ✨
— KolkataKnightRiders (@KKRiders) April 25, 2025
Some extra special support for the Knights ahead of #KKRvPBKS! 😍💜 pic.twitter.com/uMnEaxYRYu
ঈশার বাবা বরুণ গুহ এক সময় বেলেঘাটায় থাকতেন। ষাটের দশকে পড়াশুনোর জন্য তিনি ইংল্যান্ড চলে যান। সেখানেই চাকরি শুরু করেন। পরে নিজস্ব ব্যবসাও করেন। ইংল্যান্ডেরই নাগরিকত্ব পান। তাঁর কন্যা ঈশা
ইডেনে ঝুলন গোস্বামী স্ট্যান্ড দেখে বেশ ঈশা। অনেক বছর আগে ইডেনের খেলার স্মৃতি ফিরে আসছিল তাঁর মনে।












Click it and Unblock the Notifications