IPL 2025: কেকেআর জ্বরে কাবু কলকাতা, মঞ্চ মাতালেন ডিজে ব্র্যাভো, খেতাব ধরে রাখার অঙ্গীকার নাইটদের
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। শনিবার উদ্ধোধনী ম্যাচে মাঠে নামছে কেকেআর। ইডেনে নাইটদের বিরাট প্রতিপক্ষ আরসিবি। কিন্তু বুধবার থেকেই কেকেআর জ্বরে কাবু কলকাতা। বুধবার ছিল কেকেআরের আনপ্লাগড ২.০ অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকেই যেন কলকাতা মেতে উঠল আইপিএলের আবেগে।
আইপিএলের প্রায় প্রতিটি দলই এখন টুর্নামেন্ট শুরুর আগেই দলীয় ক্রিকেটারদের নিয়ে ভক্তদের সামনে একটি অনুষ্ঠান করে, সেখানেই জার্সি উন্মোচন থেকে ক্রিকেটারদের সঙ্গে সমর্থকদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের পর নাইটদের আনপ্লাগড অনুষ্ঠান হল আরও বৃহত্তর ভাবে। নাচে-গানে জমজমাট সন্ধ্যা সঙ্গে নাইট তারকাদের বর্ণময় উপস্থিতি।

সংগীতের মধ্য দিয়েই সূচনা হল মূল অনুষ্ঠানের। তবে বাংলা গান এল অনেক পরে, ফের একবার কেকেআরের কাছে অগ্রাধিকার পেল না বাংলা। এরপর ট্রফি আনা হল মূল মঞ্চে। এরপর এল সেই মাহেন্দ্রক্ষণ। রাসেল-রাহানে-রিঙ্কুরা নতুন জার্সি গায়ে চাপিয়ে মঞ্চে এলেন। কেকেআর ভক্তদের উন্মাদনাও তুমুল বৃদ্ধি পেল। কেকেআর কোচ অধিনায়ক থেকে মেন্টর ব্র্যাভো সবার মুখে একই সুর কাপ ধরে রাখতেই হবে। আনপ্লাগড অনুষ্ঠান থেকে কাপ ধরে রাখার অঙ্গীকার কেকেআরের।
এরপর চ্যাট শো-তে উপস্থিত হলেন কোচ-অধিনায়ক, সহ অধিনায়ক, মেন্টর ও দলের সিইও। শুরুতেই বেঙ্কটেশ আইয়ার - বলেন,এই সমর্থকদের জন্য ভালো লাগছে., কেকেআর আমাকে প্রতিষ্ঠা দিয়েছে আইপিএলে, আমাদের দলের সাজঘরের পরিবেশ ও দারুন।
রাহানে মাইক হতে নিয়েই বলেন, আমি অত্যন্ত সম্মানিত এই দলের অধিনায়ক হতে পেরে। সব কিছুই একই থাকবে, আমার ফের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামব। ইডেনের সমর্থন প্রসঙ্গে রাহানে বলেন, আমি ইডেনে খেলতে ভালোবাসি, এই সমর্থনের জন্য, আবার ইডেনে ফিরতে পেরে ভালো লাগছে.
কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, তিনটে মরশুমও দারুন একটা যাত্রা। , বিশেষ করে ট্রফি জেতা, ম্যানেজমেন্টের কাছ থেকে দারুন সহযোগিতা পাই, কেকেআর ভক্তদের থেকেও দারুন সমর্থন পাই. ক্রিকেটারদের স্বাধীনতা দেয় তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। এটা শুধু কোচ অধিনায়কের সাফল্য নয় সবার সাফল্য।
ব্র্যাভোর সঙ্গে কাজ নিয়ে পণ্ডিত বলেন, আমি তাঁকে টিভিতে দেখেছি, ওনি কিংবদন্তি, আমি ওর সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত. ওনি কেকেআর শিবিরে শক্তি বৃদ্ধি করেছেন। আমরা এসঙ্গে আলোচনা করি, অনেক কিছু শিখেছি। আমাদের দলে সিনিয়র ক্রিকেটার যেমন আছেন তেমনই তরুণ ভারতীয় ক্রিকেটাররা আছে। সাজঘরের স্বাস্থ্যকর পরিবেশই সাফল্যের মূল রয়াসন।
ব্র্যাভো বলেন, আমি কিছুটা নাচ শিখেছি্, আমরা আশা করছি ট্রফি ধরে রাখতে পারব। আমি অত্যন্ত সম্মানিত এই সেট আপে যুক্ত হয়েছে. সারা বিশ্বে নাইটদের সম্মান করা হয়। এটা আমার কাছে সম্মানের আইপিএলের এত সাফল্য পাওয়া দলের সঙ্গে যুক্ত হয়ে। চাম্পিয়ন দলের ৮, ৯ জনকে ধরে রাখা হয়েছে। তারা জানে কীভাবে চ্যাম্পিয়ন হতে হয়, সবাই প্রতিভাবান ক্রিকেটার। আমি দলের মধ্যে চ্যাম্পিয়ন মানসিকতা সঞ্চারিত করতে চাই।
ভেঙ্কি মাইসোর বলেন, আমি ১৫ বছর ধরে কেকেআরে যুক্ত আছি। আমি সারা বিশ্বে যাই কিন্তু কলকাতার মানুষের মতো আবেগ কোথাও নেই। এরপরই ডিজে ব্র্যাভো মঞ্চ মাতালেন চ্যাম্পিয়নের সুরে। তাঁর গান মোহিত করল কেকেআর সমর্থকদের।












Click it and Unblock the Notifications