IPL 2025: হারের মধ্যেই শাস্তি পেলেন দিল্লি অধিনায়ক অক্ষর, দলকে জেতাতে না পারায় হতাশ করুণ
আইপিএলের প্রথম চার ম্যাচ জিতলেও রবিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধাক্কা খেতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ভালো খেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে দিল্লিকে। হারের মধ্যেই আরও বড় ধাক্কা দিল্লি শিবিরে। স্লো ওভার রেটের জন্য শাস্তি পেলেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১২ রানে পরাজিত হতে হয়েছে দিল্লি দলকে।
ম্যাচ শেষে কয়েক ঘন্টার মধ্যেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল স্লো ওভার রেটের জন্য শাস্তি দেওয়া হচ্ছে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মরশুমে দিল্লি দলের এটাই প্রথম স্লো ওভার রেট। ফলে আইপিএলের নিয়মের ২.২২ ধারা অনুসারে অধিনায়ক অক্ষর প্যাটেলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। প্রথম অপরাধ হওয়ায় দলের ক্রিকেটারদের কোনও শাস্তি পেতে হচ্ছে না।

চলতি আইপিএলে এর আগে হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্থ, রজত পাটীদার,সঞ্জু স্যামসন শাস্তি পেয়েছেন স্লো ওভার রেটের অপরাধের জন্য। এবার এই তালিকায় যুক্ত হলেন অক্ষর প্যাটেল বিসিসিআই স্লো ওভাররেটের জন্য ম্য়াচ নির্বাসনের শাস্তি তুলে দিয়েছে। না হলে একটি দলের তিনবার স্লো ওভাররেট হলেই অধিনায়ককে এক ম্যাচে নির্বাসিত করার নিয়ম ছিল।
এই ম্যাচের ট্রাজিক হিরো হিসাবেই থাকলেন করুণ নায়ার। ব্যাট করতে নেমে শুরু থেকেই করুণ নায়ার বিধ্বংসী ছন্দে ছিলেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৮৯ রান মিচেল স্যান্টনার বলে আউট হন নায়ার। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং পাঁচটি ছক্কা। দুরন্ত ব্যাটিং করেও দলকে জানাতে না পারায় ম্যাচ শেষে তাই কিছুটা হতাশ করুণ।
সাংবাদিক সম্মেলনে করুণ বলেছেন, আমরা জয়ের জন্যই খেলছিলাম। তাই এটা খুবই হতাশাজনক, আমি কত স্কোর করলাম সেটার এখন আর মূল্য নেই। যদি দল জেতে না তাহলে খুব ভালো রান করলেও তার কোন মূল্য থাকে না। আমার কাছে সব সময় দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন সেটা হয়নি। কিন্তু এটা আমার কাছে একটা শিক্ষনীয়। আমি এগিয়ে যেতে চাই। আমি আশা করছি আগামী দিনে আমার এই পারফরম্যান্স ধরে রাখতে পারব এবং দলকে জেতাতে পারব।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পারফরম্যান্স প্রসঙ্গে বলতে পারি, কত রান করলাম এটার আর কোন গুরুত্ব রইল না। আমি ভালো ফেলেছি কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করতে পারেনি। একই সঙ্গে করুণ বলেছেন এই উইকেটে সেট ব্যাটারের জন্য খেলাটা অনেক সহজ ছিল। কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে ফেলেছিলাম বলে শেষ পর্যন্ত ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল তা সত্ত্বেও বলতে হবে মুম্বই ইন্ডিয়ান্স ভালো বোলিং করেছে এবং আমাদের হারাতে সক্ষম হয়েছে।
জসপ্রীত বুমরাহের সঙ্গে একসময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নায়ার। করুণকে মুম্বই অধিনায়ক পাণ্ডিয়ার কাছে অভিযোগও জানাতে দেখা যায়।












Click it and Unblock the Notifications