IPL 2025: বিরাট দুর্গে দাপুটে ব্য়াটিং রাহুলের, আইপিএলে জয়ের ধারা অব্যাহত দিল্লি দলের

বৃহস্পতিবার ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্য়াচে ৬ উইকেটে জয় হাসিল করল দিল্লি। এই নিয়ে টানা চার ম্যাচে জয় পেল দিল্লি।

টসে জিতে প্রছমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করছিল আরসিবি দল।

Delhi Capitals

ফিল সল্ট ঝড়ের গতিতে রান করছিলেন ওপেন করতে নেমে। মিচেল স্টার্ক এবং অক্ষর পটেলের ওভারে একের পর এক বাউন্ডারি আসছিল তাঁর ব্যাট থেকে। ১৭ বলে ৩৭ রান করার পর সল্টের ইনিংসের সমাপ্তি হল রান আউটের মধ্যে দিয়ে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন সল্ট। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ইংরেজ তারকা। ৬১ রানে প্রথম উইকেটের পতন হল।

সল্ট আউট হওয়ার পরই যেন থমকে গেল আরসিবির রান তোলার গতি। তিন নম্বরে নেমে ১ রান করেই আউট হলেন দেবদত্ত। বিরাট কোহলিও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। বিপ্রাজ নিগম আউট করে দিলেন সেট হয়ে যাওয়া কোহলিকে। ১৪ বলে ২২ রান করে ফিরলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তবে আউট হওয়ার আগে আইপিএলে ১ হাজারটি বাউন্ডারি মারার রেকর্ডটি করে ফেললেন বিরাট।

প্রথম দিকে মনে হয়েছিল স্কোরবোর্ডে ভালো রান তুলবে আরসিবি। কিন্তু কোথায় কী! সেখান থেকেই একের পর এক উইকেট হারানো ও রানের গতি কমে যায় আরসিবি দলের। লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা মিডল অর্ডারের একের পর এক ব্যাটার রান করতে পারলেন না।

লিয়াম লিভিংস্টোন ৬ বলে ৪, জিতেশ শর্মা ১১ বলে ৩ রান করে আউট হলেন। টিম ডেভিড, ক্রুণাল পাণ্ডিয়া শেষ দিকে নেমে আরসিবির ব্যাটিংয়ের হাল ধরলেন। টিম ডেভিড ২০ বলে ৩৭ রান করলেন দুটি চার এবং চারটি ছক্কা দিয়ে। , ক্রুণাল পাণ্ডিয়া ১৮ বলে ১৮ রান করলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করল আরসিবি।

আরসিবির বোলারদের মধ্যে বিপ্রাজ নিগম ৪ ওভারে ১৮ রান খরচ করে দুটি উইকেট পেলেন। কুলদীপ যাদব ৪ ওভারে ১৭ রান খরচ করে দুটি উইকেট পেলেন। মোহিত শর্মা,মুকেশ কুমার একটি করে উইকেট পেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক,ফাফ দু প্লেসির ওপেনিং জুটির শুরুতেই পতন ঘটল। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৭,ফাফ দু প্লেসি ২ রান করে আউট হলেন। পরিবর্ত হিসাবে নামা অভিষেক পোড়েল কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। ৭ রান করেই আইট হলেন চন্দননগরের বঙ্গ সন্তান। অক্ষর প্য়াটেল ১১ বলে ১৫ রান করে আউট হলেন।

তবে দিল্লি দলের হাল ধরলেন কেএল রাহুল। এই ম্যাচে কেএল রাহুল ৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং ছয়টি ছক্কা। ১৭.৫ ও ভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল দিল্লি।

Take a Poll

আরসিবির বিরুদ্ধে জয়ের ফলে ৪ ম্য়াচে ৮ পয়েন্ট এবং প্লাস ১.২৭৮ রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল দিল্লি।৫ম্য়াচে ছয় পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+