IPL 2025: প্রাক্তন দলের বিরুদ্ধে ব্য়াট হাতে দুরন্ত পারফরম্যান্স রাহুলের, লখনউকে হেলায় হারাল দিল্লি

গুজরাতের বিরুদ্ধে হারের পর জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। পন্থদের ডেরায় গিয়ে লখনউকে ৮ উইকেটে হারাল দিল্লি। ব্যাটে বলে দিল্লির জয়ের নায়ক মুকেশ কুমার এবং কেএল রাহুল। অভিষেক পোড়েলও ভালো খেললেন।

টসে জিতে লখনউ দলকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল। এইডেন মার্করাম, মিচেল মার্শ লখনউ দলের হয়ে শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটি ৮৭ রান তোলে। লখনউ দলের ওপেনিং প্রায় প্রতি ম্যাচেই ভালো হচ্ছে। এই ম্যাচেও তাঁর ব্যতিক্রম হল না।

Delhi Capitals

৮৭ রান স্কোর বোর্ডে তুলে ফেলেন লখনউ দলের দুই ওপেনার। দুষ্মন্ত চামিরার বলে ৩৩ বলে ৫২ রান করে আউট হলেন মার্করাম, দুটি চার এবং তিনটি ছক্কা মারেন। মিচলে মার্শ ৩৬ বলে ৪৫ রান করে আউট হলেন। তিনটি চার এবং একটি ছক্কা মারেন।

মনে হচ্ছিল বড় রানের দিকে এগোচ্ছে লখনউই। কিন্তু দুই ওপেনারের পতন ঘটতেই লখনউ দলের ছন্দ পতন হল। মিডল অর্ডার এই ম্যাচে পুরোপুরি ফ্লপ হল। লখনউ দলের মিডল অর্ডারে মূল ভরসা নিকোলাস পুরাণ।। কিন্তু তিনি ৯ রান করেই স্টার্কের বলে আউট হলেন। আবাদুল সামাদ ২ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন।

শেষ দিকে ডেভিড মিলার এবং পরিবর্ত হিসাবে নামা আয়ূষ বাদোনি কিছুটা মানরক্ষা করলেন। মিলার ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন। ২১ বলে ৩৬ রান করে আউ হলেন। পন্থ শেষ দিকে নেমে এই ম্যাচে পুরো ব্যর্থ হলেন। ২ বলে ০ রান করে আউট হলেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলল লখনউ দল। দিল্লি দলের বোলিংয়ে নায়ক মুকেশ কুমার। ৪ ওভারে ৩৩ রান খরচ করে ৪ উইকেট নিলেন। মিচেল স্টার্ক ও দুষ্মন্ত চামিরা একটি করে উইকেট পেলেন।

দিল্লির হয়ে অভিষেক পোড়েল, করুণ নায়ার ওপেন করে নামেন। কিন্তু শুরু়টা ভালো হয়নি দিল্লি দলের। ৩৬ রানেই ওপেনিং জুটির পতন ঘটে। ৯ বলে ১৫ রান করে আউট বলেন নায়ার। তবে চন্দননগরের বঙ্গ সন্তান অভিষেক পোড়েল রাহুলের সঙ্গে জুটি বেধে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।

এই ম্যাচে অর্ধশতরান করলেন অভিষেক পোড়েল। ৩৬ বলে ৫১ রান করে আউট হলেন অভিষেক পোড়েল। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং একটি ছক্কা। এরপর দিল্লির ইনিংসের হাল ধরেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল। পুরানো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন রাহুল। শেষ ম্যাচে গুজরাতেপর বিরুদ্ধে রান পাননি। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে আবার চেনা ছন্দে পাওয়া গেল রাহুলকে। ৪০ বলে অর্ধশতরান পূরণ করলেন। রাহুল ৩৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন, অক্ষর ৩৪ রানে অপরাজিত থাকেন।

Take a Poll

এই ম্যাচে একাধিক ক্যাচও ফস্কালেন লখনউ দলের ক্রিকেটাররা। ফলে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকল দিল্লি দল। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকল লখনউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+