IPL 2025: দিল্লির ডেরায় ডুয়েলে রাজস্থান, জয়ের সরণিতে ফিরতে অক্ষর ও সঞ্জুরা দল সাজাবেন কেমনভাবে?

IPL 2025: আইপিএলে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আপাতত আইপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে আছে দিল্লি।

রাজস্থান রয়্যালস রয়েছে পয়েন্ট তালিকার আট নম্বরে। কাল জিতলে চলতি আইপিএলে প্রথম দল হিসেবে ১০ পয়েন্ট ঝুলিতে পুরে ফেলবেন অক্ষর প্যাটেলরা।

IPL 2025

দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএলে দিল্লিতে প্রথমবার নিজেদের হোম ম্যাচ খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হয়েছে। মুম্বই ৫ উইকেটে ২০৫ তুলেছিল। জেতার পরিস্থিতিতে থেকেও ম্যাচ হারে দিল্লি। তার আগের দিন জয়পুরে রাজস্থান রয়্যালস ১৫ বল বাকি থাকতে ৯ উইকেটে পরাস্ত হয় আরসিবির কাছে।

ফলে দুই দলই কাল জয়ে ফিরতে মুখিয়ে থাকবে। অরুণ জেটলি স্টেডিয়ামে কালও হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলের ব্যাটিং শক্তিই বেশ সমীহযোগ্য। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং গভীরতাও যথেষ্ট ভালো। রাজধানীতে বেশ গরম রয়েছে। খেলার সময় তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস একে অপরের বিরুদ্ধে ২৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে দিল্লি ক্যাপিটালসের জয় ১৪টিতে। রাজস্থান রয়্য়ালস জিতেছে ১৫টি ম্যাচে। কালকের ম্যাচে টস জেতা দল প্রথমে ব্যাটিং করে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাইবে বলেই মনে করা হচ্ছে।

দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে রাজস্থান রয়্যালসের জয় এসেছে ৩টি ম্যাচে, ২টিতে জিতেছে দিল্লি। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে জয়পুরে রাজস্থান রয়্যালস ১২ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল। ফিরতি সাক্ষাতে দিল্লি ২০ রানে হারায় রাজস্থানকে।

আইপিএলে শততম উইকেট থেকে কুলদীপ যাদব রয়েছেন তিন শিকার দূরে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বাধিক রান করার রেকর্ড দখলে নিতে লোকেশ রাহুলের দরকার ১১৪ রান। আজ রাহুল দ্রাবিড়ের সঙ্গে লোকেশ রাহুলের সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে। দুই রাহুলই কর্ণাটকের।

রাজস্থান রয়্যালসের নীতীশ রানা ২০০তম টি২০ খেলবেন কালকের একাদশে থাকলে। ২০০টি টি২০ উইকেট থেকে মাহিশ থিকশানা দুই কদম দূরে। রাজস্থান রয়্যালসের হয়ে চার হাজার রান করতে সঞ্জু স্যামসনের দরকার ৬৫ রান।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল (উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), আশুতোষ শর্মা, বিপ্রাজ নিগম, মিচেল স্টার্ক, মোহিত শর্মা, কুলদীপ যাদব, মুকেশ কুমার। ইমপ্যাক্ট সাব- করুণ নায়ার।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দল- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট প্লেয়ার- কুমার কার্তিকেয় সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+