IPL 2025, DC vs KKR Updates: নারিনের জোড়া ধাক্কায় চাপে দিল্লি, কেকেআরের পথে বাধা দু প্লেসি
IPL 2025, DC vs KKR Updates: আইপিএলে আজ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের সামনে কলকাতা নাইট রাইডার্স। দুই দলই জয়ের সরণিতে ফিরতে মরিয়া।
কেকেআরের কাছে সব ম্যাচই এখন ডু-অর-ডাই। দিল্লি ক্যাপিটালস চাইবে প্লে-অফের কাছে পৌঁছে যেতে। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

প্রথম ৬ ওভারে ২ উইকেট
পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ৫৮। প্রথম ওভারের দ্বিতীয় বলে অভিষেক পোড়েল (২ বলে ৪) অনুকূল রায়ের শিকার। ৪.৩ ওভারে ৪৩ রানে পড়ে দ্বিতীয় উইকেট। করুণ নায়ার ১৩ বলে ১৫ রান করে ইমপ্যাক্ট সাব বৈভব অরোরার শিকার। লোকেশ রাহুল ৪ বলে ৬ ও ফাফ দু প্লেসি ১৭ বলে ২৮ রানে অপরাজিত।
কেকেআর তুলল ২০৪
আইপিএলে প্লে-অফে যেতে গেলে কেকেআরকে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিততে হবে। এই চাপের মুখে আজ দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের সামনে ২০৫ রানের লক্ষ্যমাত্রা দিল অজিঙ্ক রাহানের দল।
শেষ ওভারে কেকেআর তিন উইকেট খোয়াল। শেষ পাঁচ ওভারে কেকেআর ৫ উইকেট হারাল ৪৫ রানে। কেকেআর ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলল ২০৪ রান।
টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। প্রথম ৬ ওভারে কেকেআর ৭৯ রান তুলে ফেলে ১ উইকেট খুইয়ে। যদিও মাঝের ওভারগুলিতে রানের গতিতে রাশ টানেন দিল্লির বোলাররা, বিশেষ করে স্পিনাররা।
৭ থেকে ১৫ ওভারে কেকেআর ৮০ রান তোলার ফাঁকে তিন উইকেট হারায়। ৮.৮৯ রান রেট রেখে। প্রথম ৬ ওভারে যেখানে ১০টি চার ও চারটি ছয় হয়েছিল, সেখানে পরের ৯ ওভারে সাতটি চার ও তিনটি ছয় আসে।
কেকেআরের ওপেনিং জুটিতে তিন ওভারে ওঠে ৪৮। দ্বিতীয় ওভারে দুষ্মন্ত চামিরা দেন ২৫ রান। রহমানুল্লাহ গুরবাজ পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২ বলে ২৬ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন। সুনীল নারিন করেন ১৬ বলে ২৭। তিনি ২টি করে চার ও ছয় মেরেছেন।
নারিন বিপ্রাজ নিগমের বলে লেগ বিফোর হন সপ্তম ওভারের চতুর্থ বলে। কেকেআরের দ্বিতীয় উইকেটটি পড়ে ৮৫ রানে। অষ্টম ওভারের দ্বিতীয় বলে ৯১ রানে পড়ে তৃতীয় উইকেট। চারটি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৪ বলে ২৬ করেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁকে ফেরান অক্ষর প্যাটেল।
বেঙ্কটেশ আইয়ার ৫ বলে ৭ রানে অক্ষরের দ্বিতীয় শিকার। ৯.২ ওভারে ১১৩ রানে পড়ে চতুর্থ উইকেট। কেকেআরের ১০০ রান হয়ে গিয়েছিল ৮.৪ ওভারেই। আইয়ার ফেরার পর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রিঙ্কু সিং ও অঙ্গকৃষ রঘুবংশী।
১৭তম ওভারের পঞ্চম বলে রঘুবংশী ৩২ বলে ৪৪ রান করে চামিরার শিকার হন। তিনি তিনটি চার ও ২টি ছয় মেরেছেন। ১৭৪ রানে পঞ্চম উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটটি পড়ে ১৭.৩ ওভারে ১৭৭ রানে। রিঙ্কু সিং ২৫ বলে ৩৬ রান করেন। তিনটি চার ও ১টি ছয় মেরেছেন। তাঁকে ফেরান বিপ্রাজ।
শেষ ওভারের প্রথম বলে রাসেল ছক্কা মেরে দলের রান দুশো পার করে দেন। এর পরের বল ওয়াইড হয়। দিল্লি রিভিউ নেয় লাভ হয়নি। পরের বলে ফের রিভিউ। ফলে এক রান লেগ বাই হয়, ওয়াইড নয়। তার পরের বলে ফের রিভিউ। এবার রভম্যান পাওয়েলের। যদিও তিনি লেগ বিফোর থেকে বাঁচতে পারেননি।
পাওয়েল ৫ বলে ৫ রান করে ফেরার পরের বলেই অনুকূল রায়ও আউট হন। তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। চামিরা যে ক্যাচটি নেন তা আপিএলের সেরা ক্যাচের তকমাও পেতে পারে। এই ওভারের পঞ্চম বলে রাসেল রান আউট হন। তিনি করেন ৯ বলে ১৭। ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে। বরুণ চক্রবর্তী ১ বলে ১ ও হর্ষিত রানা ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।
মিচেল স্টার্ক চার ওভারে ৪৩ রান দিয়ে নিলেন তিন উইকেট। বিপ্রাজ নিগম ৪ ওভারে ৪১ ও অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি করে উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ৩ ওভারে ৪৬ রান খরচ করে পেলেন ১ উইকেট। কুলদীপ যাদব ৩ ওভারে ২৭ ও মুকেশ কুমার ২ ওভারে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
কেকেআরের রানের গতিতে রাশ
রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ২৬, সুনীল নারিন ১৬ বলে ২৭, অজিঙ্ক রাহানে ১৪ বলে ২৬ ও বেঙ্কটেশ আইয়ার ৫ বলে ৭ রানে আউট। কেকেআরের স্কোর ১৩ ওভারে ৪ উইকেটে ১৩৭। অঙ্গকৃষ রঘুবংশী ২০ বলে ৩৩ ও রিঙ্কু সিং ১১ বলে ১২ রানে অপরাজিত। অক্ষর প্যাটেল ২টি, বিপ্রাজ নিগম ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট নিয়েছেন।
শীর্ষে ওঠার হাতছানি দিল্লির সামনে
চলতি আইপিএলে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নেট রান রেট ০.৪৮২। আজ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে দিল্লির সামনে। কেকেআর ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রয়েছে সাতে। জিতলেও অবস্থানগত বদল হবে না নাইটদের। কেকেআরের নেট রান রেট ০.২১২।












Click it and Unblock the Notifications