IPL 2025: চিপকের মাঠে একবারই চেন্নাইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে আরসিবি, জানুন দুই দলের দ্বৈরথের পরিসংখ্যান

শুক্রবার আইপিএলে মেগা ম্যাচ। চলতি মরশুমে প্রথমবার চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে আরসিবির। চেন্নাই বনাম বেঙ্গালুরুর খেলা মানেই ধোনি বনাম বিরাট কোহলির দ্বৈরথ। দুই মহাতারকাই থাকবেন আর্কষণের কেন্দ্রবিন্দুতে। অতীতে এই দুই দলের সাক্ষাৎ-র ফলাফল কেমন, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দক্ষিণী দল ৩৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। জয়ের নিরিখে পাল্লা অনেকটাই ভারী চেন্নাই দলের। ৩৩ ম্যাচের মধ্যে ২১টি ম্যাচই জিতেছেন সিএসকে। অন্যদিকে মাত্র ১১টি ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলিরা। একটি ম্যাচে ফলাফল হয়নি।

csk vs rcb

ঘরের মাঠে পরিসংখ্যানে এগিয়ে থেকেই খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের বিরুদ্ধে আরসিবির সর্বোচ্চ স্কোর ২১৮, সবচেয়ে কম রান ৭০। অন্যদিকের সিএসকে দলের সর্বোচ্চ স্কোর ২২৬, সবচেয়ে কম রান ৮২।

এবার নজর রাখা যাক আইপিএলে চিপক স্টেডিয়ামে সিএসকে দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করেছে আরসিবি। ২০২৪ সালে বেঙ্গালুরুকে ৬ উইকেটে ঘরের মাঠে পরাজিত করে সিএসকে। ২০২৩ সালে চিপকে চেন্নাই আরসিবিকে ৮ রানে পরাজিত করে। ২০১৯ সালে ঘরের মাঠে আরসিবিকে সাত উইকেটে পরাজিত করে ধোনি ব্রিগেড। ২০১৮ সালে চিপকের মাঠে ৫ উইকেটে আরসিবি বিরুদ্ধে জয় হাসিল করে সিএসকে।

২০১৫ সালে সিএসকে দল ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ২৪ রানে জয় হাসিল করে। ২০১৪ সালে চিপকে খেলতে গিয়েও হারের মুখ দেখতে হয় আরসিবিকে। তারা ৮ উইকেটে পরাজিত হয় সিএসকের কাছে। ২০১৩ সালেও ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখে সিএসকে। ধোনিরা ৪ উইকেটে জয় হাসি করে। ২০১২ সালে ঘরের মাঠে সিএসকে আরসিবিকে ৫ উইকেটে পরাজিত করে।

২০১১ সালে চি্পকে আরসিবিকে ২১ রানে পরাজিত করে সিএসকে। ফাইনালেও চিপকে দুই দলইব মুখোমুখি হয়েছিল। ধোনিদের কাছে ৫৮ রানে হেরে স্বপ্নভঙ্গ হয় আরসিবির। ২০১০ সালে চিপকে ৫ উইকেটে সিএসকে জেতে আরসিবির বিরুদ্ধে। ২০০৮ সালে প্রথমবারের আইপিএলে চিপকে সিএসকের বিরুদ্ধে জয় পায় আরসিবি। এখনও পর্যন্ত একবারই চিপকে সিএসকে দলকে হারাতে পেরেছে আরসিবি। শুক্রবার সংখ্যাটা ২ করতে মরিয়া আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+