IPL 2025, CSK vs MI Turning Point: ধোনির স্টাম্পিং থেকে নূরের ঘূর্ণি, চেন্নাইয়ের মুম্বই-বধে টার্নিং পয়েন্ট

IPL 2025, CSK vs MI Turning Point: অষ্টাদশ আইপিএল অভিযান দুরন্ত জয় দিয়েই শুরু করল চেন্নাই সুপার কিংস। চিপকে হারাল মুম্বই ইন্ডিয়ান্সকে।

এদিনের ম্যাচের মোড় ঘোরাতে বড় ভূমিকা নিলেন নূর আহমেদ। সঙ্গে অবশ্যই মহেন্দ্র সিং ধোনির উইকেটের পিছনে ক্ষিপ্রতা। নিট ফল, সূর্যকুমার যাদব নেতৃত্ব দিলেও সুসময় ফিরল না মুম্বইয়ের।

IPL 2025 CSK vs MI Turing Point

নূর আহমেদকে ১০ কোটি টাকায় এবার নিলাম থেকে কিনেছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনদের সঙ্গে আফগান স্পিনার যে দারুণ কার্যকরী হতে চলেছেন তার প্রমাণ মিলল এদিনের ম্যাচে। মূলত মাঝের ওভারের কথা ভেবেই নূরকে নেওয়া হয়েছে। তিনি আস্থার মর্যাদা দিলেন।

আজ অষ্টম ওভারে নূরকে বল করতে ডাকেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম ওভারে তিলক বর্মা ও সূর্যকুমার যাদবের বলে সবচেয়ে বেশি ২ রান করে ২ বলে দিয়েছেন নূর। প্রথম ওভারে তিনি খরচ করেন ৭ রান।

এরপর ফের নূরকে ডাকা হয় ১১তম ওভারে। এই ওভারের প্রথম বলে চার রান বাই হয়। পরের বলে এক রান নেন তিলক বর্মা। তৃতীয় বলে স্টাম্প আউট সূর্যকুমার যাদব। নূরের ডেলিভারি খেলতে গিয়ে ক্রিজ থেকে সামান্য বেরিয়েছিলেন সূর্য। চোখের নিমেষে উইকেট ভেঙে দেন ধোনি। ৪৩ বছর বয়সের ধোনি যেভাবে স্টাম্প আউট করলেন তেমন রিফ্লেক্স ও পারদর্শিতা ২৩ বছরের ক্রিকেটারও দেখাতে পারবেন না।

তার চেয়ে গুরুত্বপূর্ণ এটি ছিল সূর্যকুমার যাদবের উইকেট। বলার অপেক্ষা রাখে না সূর্য টিকে গেলে অনেক বেশি রান তুলতেই পারতো মুম্বই। সূর্য আউট হন ২৬ বলে ২৯ রান করে, ২টি চার ও ১টি ছয়ের সাহায্যে। এই ওভারে নূর দেন ৫ রান।

নিজের তৃতীয় ওভারটি করতে গিয়ে চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে রবিন মিঞ্জ (৯ বলে ৩) ও তিলক বর্মা (২৫ বলে ৩১)-কে সাজঘরে ফেরান নূর। ফলে ওই সময় ১৬ বলে ৭ রান আসে ব্যাট থেকে, চেন্নাই সুপার কিংসের স্পিনার ঝুলিতে পোরেন তিন উইকেট।

সূর্য ও তিলক- দুই বিপজ্জনক ব্যাটারই নূরের শিকার। এরপর ১৭তম ওভারের প্রথম বলেই নূর আউট করেন নমন ধীরকে (১২ বলে ১৭)। নূরের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ১৮ রান দিয়ে চার উইকেট। ১২টি ডট বল করেছেন, ওয়াইড তিনটি।

আফগানিস্তানের স্পিনার নূর ২০২৩ সালে প্রথম আইপিএল খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। সেবার তিনি ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন। সেরা বোলিং ছিল ৩৭ রানে তিন উইকেট। গত বছর নূর ১০ ম্যাচে ৮ উইকেট পান। সেরা বোলিং ছিল ২০ রানে ২ উইকেট। আজ চিপকে আইপিএল কেরিয়ারের সেরা বোলিং করে ম্যাচ ঘোরালেন নূর।

মুম্বই ইন্ডিয়ান্স পাওয়ারপ্লের ৬ ওভারে ৫২ রান তুলেছিল তিন উইকেট খুইয়ে। সেখানে চেন্নাই সুপার কিংস প্রথম ছয় ওভারে তোলে ৬২ রান, ১ উইকেট হারিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+