IPL 2025: হাতে নেই বেশি টাকা, ইচ্ছে থাকলেও পন্থের জন্য বেশি দর হাঁকাতে পারবে না তিন ফ্র্যাঞ্চাইজি

আগামীকাল থেকে সৌদি আরবের জেড্ডায় শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। দুই দিন ব্যাপী নিলামের প্রথম দিনেই মার্কি ক্রিকেটারদের নাম টেবলে তোলা হবে। যে কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে নিলালের প্রথম দিনেই বিরাট দর উঠতে পারে তাদের মধ্যে অন্যতম ঋষভ পন্থ। কারণ দিল্লি নদল তাঁকে রিটেন না করায় একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপাবে।

২০১৬ সাল থেকে পন্থ দিল্লি দলের সদস্য। এরআগে দুই বার তাঁকে রিটেন করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার তাঁকে রিটেন করেননি। নিলামে পন্থকে ফেরানো কঠিন হবে দিল্লির কাছে। কারণ অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি নিলামে পন্থকে নেওয়ার ইচ্ছে থাকলেও অল আউট ঝাঁপাতে পারবে না, কারণ তাদের পার্সে খুব বেশি টাকা নেই। কারা আছেন এই তালিকায়, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

আর্থিক বিষয়ে সহমত না হওয়ায় ঋষভ পন্থকে আইপিএল নিলামের আগে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লি দলের এই সিদ্ধান্ত সত্যিই চমকে দেওয়ার মতোই। কিন্তু পন্থকে নিতে গেলে নিলাম মোটা টাকা হাতের কাছে রাখতে হবে দলগুলিকে। পন্থকে নেওয়ার রণকৌশল আছে সিএসকে, কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্সের , তবে এই তিন ফ্র্যাঞ্চাইজির হাতে টাকা আছে তাতে একজন ক্রিকেটারের জন্য ২০ থেকে ২৫ কোটি খরচ করে ফেললে বাকি দল গঠনে সমস্যা হবে।
প্রথমেই উল্লেখ করতে হবে সিএসকের। । ৪৩ বছরের ধোনির হাঁটুতে চোট রয়েছে। গত দু'টি মরশুমমে সেই চোট নিয়েই খেলেছেন তিনি। আগামী মরশুমে সব ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। ফলে সিএসকে দলের একজন উইকেটরক্ষক প্রয়োজন। চেন্নাই সুপার কিংস অত্যন্ত অত্যন্ত অঙ্ক কষেই রিটেনশন তালিকা প্রকাশ করেছে। সিএসকে দলের হাতে আছে ৫৫ কোটি টাকা। এই টাকা হাতে নিয়ে পন্থের জন্য কতটা দর হঁাকতে পারবে চেন্নাই, সেটা নিয়ে প্রশ্ন আছে।

রোহিত শর্মা, সূর্যকুমার যাদবের মতোই ভারতের দুই অধিনায়ককে যেমন ধরে রেখেছে তেমনই রিটেন করেছে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক ভর্মাকে। ৪১ কোটি টাকা নিয়ে নিলামে যাবে। মুম্বই দলের একজন উইকেটরক্ষক প্রয়োজন কারণ তঁারা ঈশান কিষাণকে রিটেন করেননি। পন্থই হতে পারেন তাদের প্রথম পছন্দ। কিন্তু ৪১ কোটি টাকা নিয়ে পন্থ সহ বাকি দল গঠন করা মুম্বই দলের পক্ষে কঠিন।

নিলামের আগে সর্বোচ্চ সংখ্যায় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। রিটেনশনের পর কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি টাকা। রিঙ্কু, রাসেল, নারিন, বরুণ, রমনদীপ, হর্ষিত ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ফলে খুব বেশি টাকা নাইটদের হাতে নেই। এরইমধ্যে বাকি দল গঠন করতে হবে কেকেআরকে। এই পরিস্থিতিতে পন্থের জন্য খুব বেশি টাকা খরচ করা সম্ভব নয় কেকেআরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+