IPL 2025: কামিন্দুর বিশ্বমানের ক্যাচ, ব্রেভিস ফিরতেই ধসে গেল সিএসকে! সানরাইজার্সের জয়ের টার্নিং পয়েন্ট
IPL 2025: চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে ছিটকে দিল সানরাইজার্স হায়দরাবাদ। বাকি সব ম্যাচ জিতলেও সিএসকের হবে ১৪ পয়েন্ট। যা প্লে-অফে যাওয়ার পক্ষে যথেষ্ট হবে না।
আজ চিপকে চেন্নাই সুপার কিংসকে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল গতবারের রানার-আপরা। এই প্রথম চিপকে সিএসকের বিরুদ্ধে প্রথমবার জিতল সানরাইজার্স।

চেন্নাই সুপার কিংস ১৯.৫ ওভারে ১৫৪ রান তুলেছিল। যা জেতার পক্ষে যথেষ্ট ছিল না। হয়নিও। খেলার মোড় ঘোরাতে বড় ভূমিকা নিল হর্ষল প্য়াটেলের বলে ডেওয়াল্ড ব্রেভিসের ক্যাচ অবিশ্বাস্যভাবে কামিন্দু মেন্ডিসের তালুবন্দি করা।
What a catch! 🙌🏻✈#KaminduMendis takes a flying catch at long off to send back the dangerous #DewaldBrevis just when he was turning up the heat!
— Star Sports (@StarSportsIndia) April 25, 2025
Watch the LIVE action ➡ https://t.co/uCvJbWdEiC#IPLonJioStar 👉 #CSKvSRH | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi &… pic.twitter.com/kRkaQCqsK7
ব্রেভিস ২৫ বলে ৪২ রান করে আউট হলে ১২.৫ ওভারে ১১৪ রানে চেন্নাই সুপার কিংসের পঞ্চম উইকেট পড়ে। সেখান থেকে ১৯.৫ ওভারে সিএসকে গুটিয়ে যায় ১৫৪ রানে। ফলে ৭ ওভারে ৪০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল।
শেষ ১১ বলে চেন্নাই সুপার কিংস ১৭ রানের বেশি তুলতে পারেনি। ফলে বলাই যায় কামিন্দু মেন্ডিসের ক্যাচ এবং তারপর দ্রুত উইকেট খোয়ানোই চেন্নাই সুপার কিংসের পতনের কারণ হয়ে রইল। হর্ষল প্যাটেল একাই নিলেন চার উইকেট।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, আমরা উইকেট হারানো রুখতে পারিনি। প্রথম ইনিংসে উইকেট ভালো ছিল। ফলে ১৫৪ যথেষ্ট ছিল না। খুব বেশি বল ঘুরছিল না। টু-পেসড উইকেট, কিন্তু সমস্যার কিছু ছিল না। দ্বিতীয় ইনিংসে বোলাররা, বিশেষ করে স্পিনাররা সুবিধা পাচ্ছিলেন। ১৫-২০ রান বেশি তুলতে ভালো হতো।












Click it and Unblock the Notifications