IPL 2025: রান তাড়া করে হারের নিরিখে নজির চেন্নাই সুপার কিংসের, ধোনি ক্রিজে বেশিক্ষণ কাটালেই বাড়ছে সমস্যা

IPL 2025: চেন্নাই সুপার কিংসের চিন্তা বাড়ছে। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে। ২০২০ সাল থেকে পরিসংখ্যান ধরলে এই নিয়ে টানা ১০ বার ১৮০ বা তার বেশ রান তাড়া করতে গিয়ে হারল সিএসকে।

সেই সঙ্গে গতকাল শেষ ৯.২ ওভার ধরে মহেন্দ্র সিং ধোনি ও বিজয় শঙ্কর ব্যাটিং করেও জেতাতে পারলেন না চেন্নাই সুপার কিংসকে। একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই বনাম দিল্লি ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যান।

IPL 2025

আইপিএলে টানা ১৮০ বা তার বেশি রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ হারার নিরিখে শীর্ষে রয়েছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ২০১৫ থেকে ২০২১ অবধি তাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে ১৫ বার। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে এমন অভিজ্ঞতার সাক্ষী ১২ বার হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

২০২০ থেকে ২০২৩ অবধি সানরাইজার্স হায়দরাবাদ অন্তত ১৮০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে টানা ১১ বার পরাস্ত হয়েছে। ২০২০ থেকে চলতি আইপিএলে সেই সংখ্যা চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে দাঁড়াল ১০। পরিস্থিতি যা তাতে আরসিবি বা সানরাইজার্সের নজির ছোঁয়া অসম্ভব নয়।

Take a Poll

২০১৮ সালে শেষবার চেন্নাই সুপার কিংস ১৮০ রানের টার্গেট তাড়া করে জিতেছিল। পুণেতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শতরান করেছিলেন অম্বাতি রায়ডু। ধোনি ও বিজয় শঙ্করের অবিচ্ছেদ্য জুটিতে গতকাল ওঠে ৮৪ রান। ষষ্ঠ বা তারও নীচের জুটিতে এটিই আইপিএল ম্যাচে সিএসকের সর্বাধিক স্কোর।

ধোনি ও শঙ্কর গতকাল ৯.২ ওভার ব্যাট করেন। লম্বা অবিচ্ছেদ্য পার্টনারশিপ সত্ত্বেও ম্যাচ হারার নিরিখে এটি রইল দ্বিতীয় স্থানে। ২০১৫ সালে সৌরভ তিওয়ারি ও কেদার যাদব দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে পঞ্চম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ৯.৪ ওভার খেললেও সানরাইজার্সের কাছে দিল্লি হেরেছিল ৭ রানে, ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে।

২০০ বা তার নীচের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংস হারল ২৫ রানে। এর আগে এমন টার্গেট তাড়া করতে নেমে এই ব্যবধান বা এর চেয়ে বড় ব্যবধানে হেরেছে চারটি দল- কলকাতা নাইট রাইডার্স (২ বার), আরসিবি, পুণে ওয়ারিয়র্স ও রাজস্থান রয়্যালস।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ২০২০ থেকে ১৮০ বা তার বেশি রানের টার্গেট হলেই চেন্নাই সুপার কিংসের প্রথম তিন ব্যাটারের স্ট্রাইক রেট ১২০.৭৪। যা সবচেয়ে খারাপ। ২০২৩ সালের আইপিএল থেকে সিএসকের জেতার ক্ষেত্রে ধোনি ১৩ ইনিংসে ৬৯ রান করেছেন, গড় ১৩.৮০। কিন্তু সিএসকের হারের ক্ষেত্রে ধোনি ১৪ ইনিংসে ২৭২ রান করেছেন, গড় ৯০.৬৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+