IPL 2025: বিদায় নিশ্চিতের সঙ্গেই একাধিক লজ্জার রেকর্ড, ভক্তদের হতাশা উপহার ধোনিদের
চলতি আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পরই চলতি আইপিএল থেকে বিদায় নিশ্চিত গিয়েছে গেল মহেন্দ্র সিং ধোনির দলের। ম্যাচ হেরে ১০ ম্য়াচে ৪ পয়েন্টেই থাকল সিএসকের। ফলে ধোনিদের বিদায় নিশ্চিত হল। এখনও চারটি ম্যাচ বাকি আছে কিন্তু এই চারটি ম্যাচ জিতল প্লে-অফে স্থান পাওয়া হবে না সিএসকের।
এই পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে হেরে শুধু প্লে-অফের দৌড় থেকে ছিটকেই যায়নি একই সঙ্গে লজ্জার একাধিক নজির করেছে চেন্নাই সুপার কিংস। সেই নজির গুলি তুলে ধরা হলো এই প্রতিবেদনে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার টানা দ্বিতীয় বার প্লে-অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল সিএসকে। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৪ সালে আইপিএলের প্লে-অফে জায়গা করতে পারেনি সিএসকে। তারা পঞ্চম স্থানে শেষ করেছিল।

চলতি আইপিএলে যা পরিস্থিতি তাতে কিন্তু সিএসকের স্থান হতে পারে আরও তলানিতে। এই মরশুমে ঘরের মাঠে পাঁচটি ম্যাচে হারলো সিএসকে যা এখনও হয়নি এর আগে। আইপিএলের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ। এই মরশুমে ঘরের মাঠে ছয়টি ম্যাচ এখনও পর্যন্ত খেলেছে। তার মধ্যে পাঁচটিতেই হেরে গিয়েছে সিএসকে, একটিতে মাত্র জয় পেয়েছে।
২০০৮ সালে তারা ঘরের মাঠে সাতটির মধ্যে চারটিতে হেরেছিল।এবার ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হল চেন্নাই সুপার কিংসকে। এর আগে ঘরের মাঠে তারা কখনও তারা পর পর দুটি বেশি ম্যাচ হারেনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম হ্যাটট্রিক করলেন চাহাল। এর আগে চেন্নাই দলের বিরুদ্ধে কোন বোলার হ্যাটট্রিক করতে পারেননি। এই পরিস্থিতিতে ধোনিকে নিয়ে উঠছে প্রশ্ন। কেন চেন্নাই সুপার কিংস ধোনি কে টেনে নিয়ে যাচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চোটের কারণে অধিনায়ক ঋতুরায় ছিটকে গিয়েছেন তার পরিবর্তে নেতৃত্ব দিচ্ছে ধোনি। কিন্তু মাহির নেতৃত্বেও ভালো খেলতে পারছে না সিএসকে।
পাঞ্জাব ম্য়াচের পর সিএসকে সিইও কাশী বিশ্বনাথনের সঙ্গে কথা বলতে দেখা যায় ধোনিকে। যদিও কথা বলার পরিবেশ গুরু গম্ভীর ছিল না। পরের মরশুমেও ধোনি খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আগামী চার ম্যাচ পর ধোনি হয়ত তার আভাস দিতে পারেন।












Click it and Unblock the Notifications