IPL 2025: পুরাণের সেরা সময় এখনও আসেনি! অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে কী বললেন গেইল?
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে আছেন লখনউ সুপার জায়ান্টসের ব্যাটার নিকোলাস পুরাণ। একের পর এক ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলছেন ক্যারিবিয়ান এই তারকা। যদিও পুরাণের এখনও সেরা সময় আসেনি বলে মনে করেন ক্রিস গেইল। একইসঙ্গে এবার পাঞ্জাব কিংস দলের ট্রফি জয়ের সম্ভাবনাও দেখেছেন গেইল।
মাইখেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গেইল বলেছেন, পুরাণ আমার বন্ধু, সে সেরা ফর্মে আছেন। আমারই মতো সে একজন দক্ষ ক্রিকেটার। আমরা হলাম দক্ষ ক্রিকেটারদের একটি বিশেষ জাতি( মুখে হাসি নিয়ে)। তবে এখনও পর্যন্ত চলতি আইপিএলে ভালো খেললেও সেরাটা দেওয়া বাকি আছে পুরাণের। বোলাররা তাঁকে বল করতে রীতিমতো ভয় পাচ্ছেন। সে আইপিএলে দ্রুততম অর্ধশতরান করেছেন, আমি চাই এবার অর্ধশতরান থেকে শতরান করুক।

পাশাপাশি ক্রিস গেইলের নজরে আছেন এক ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দারাবাদের এই ওপেনারের সম্পর্কে গেইল বলেছেন, এই তরুণ ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সে তার নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছে। সেই যেমন আত্মবিশ্বাসী তেমনি নির্ভীক মানসিকতার সঙ্গে খেলতে ভালোবাসে। তার খেলা খুবই উপভোগ করা যায়।
চলতি আইপিএলের শুরু থেকেই ৩০০ রানের প্রত্যাশা তৈরি হয়েছে। কোন একক দলের পক্ষে কি ২০ ওভারের ৩০০ রান করা সম্ভব? এই প্রসঙ্গে গেইল বলেছেন, শুধু এক ইনিংসে ৩০০ রান করাই নয় খুব শীঘ্রই টি২০ ম্যাচে কেউ এককভাবে ১৮০ বা তার বেশি রানও করে ফেলতে পারে। ২০১৩ সালে আরসিবির হয়ে আমি ১৭৫ রান করেছিলাম। তখন কেউ এমন ব্যাটিং করতে পারত না। কিন্তু এখনকার তরুণরা নির্ভীক ব্যাটিং করছেন তারা আর বোলারদের ভয় পায় না। ফলে আমার রেকর্ড ভেঙে পড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
আইপিএলে একটা সময় পাঞ্জাব কিংস দলের হয়ে খেলেছেন গেইল। এবার সেই দলের সম্ভাবনা প্রসঙ্গে গেইলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার মনে হয় এবার দলটি খুবই ভারসাম্যপূর্ণ। শ্রেয়স আইয়ার দারুন ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। রিকি পন্টিংয়ের সঙ্গে শ্রেয়স আইয়ার ভালোভাবে কাজ করছেন। তারা যদি এইভাবে জুটিতে কাজ চালিয়ে যায় তাহলে পাঞ্জাবের ট্রফি খরার অবসান ঘটতে পারে।
সিএসকে দল বর্তমানে খারাপ খেললেও তারা পাঁচবারের চ্যাম্পিয়ন, দলে ফ্লেমিং-ধোনির মতো ব্যক্তিরা আছেন ফলে আগামী ম্যাচগুলোতে সিএসকে ভালো খেলতে পারে সেই আভাস দিয়েছেন গেইল।












Click it and Unblock the Notifications