IPL 2025: ভিগনেশের ঘূর্ণি সামলে চিপকে নায়ক দুই রবীন্দ্র, মুম্বইকে হারিয়ে জয় দিয়েই যাত্রা শুরু চেন্নাইয়ের

আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা মানেই এল ক্লাসিকো। দুই দলের খেলায় টান টান উত্তেজনার বারুদে ঠাসা থাকে। চিপকে ঘরের মাঠে মুম্বইকে ৪ উইকেটে হারিয়েই চলতি আইপিএলে যাত্রা শুরু করল সিএসকে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। শাস্তির জন্য এই ম্যাচে খেলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ফলে নেতৃত্বের ভার ছিল সূর্যকুমার যাদবের উপরেই। এই ম্যাচে সিএসকে দলের উইকেটরক্ষকের দায়িত্বে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্স দলের। ০ রান করে খলিল আহমেদের বলে আউট হলেন রোহিত শর্মা। এই নিয়ে ১৮ বার আইপিএলে ০ রানে আউট হলেন হিটম্যান।

Chennai Super Kings

রায়ান রিকেলটন বা উইল জ্যাকসও খুব বেশি রান করতে পারলেন না। রায়ান রিকেলটন ৭ বলে ১৩ রান করে আউট হলেন। ৭ বলে ১১ রান করে অশ্বিনের বলে আউট হলেন জ্যাকস। সূর্যকুমার যাদব, তিলক মুম্বই দলের ব্য়াটিংয়ের হাল ধরেন। যদিও এই দুই ব্যাটার খুব বেশি রান করতে পারলেন না। সূর্যকুমার যাদব ২৬ বলে ২৯ রান করলেন। তাঁকে স্ট্যাম্প আউট করলেন ধোনি। উইকেটের পিছনে আগের মতোই ক্ষিপ্রতা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির। এখনও আগের মতোই দ্রুততার সঙ্গে আউট করতে ধোনি যে সিদ্ধহস্ত সেটা প্রমাণ করে দিলেন।

তিলক ২৫ বলে ৩১ রান করলেন। রবিন মিঞ্জ ৯ বলে ৩ রান করে আউট হলেন। নমন ধীর ১৭ এবং মিচেল স্যান্টনার ১১ রান করে আউট হলেন। তবে শেষ দিকে নেমে মুম্বইয়ের মানরক্ষা করলেন দীপক চাহার। পুরানো দলের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। ১৫ বলে ২৮ রান করলেন দুটি চার এবং দুটি ছক্কা মারেন। তাঁর সৌজন্যে কিছুটা ভদ্রস্থ রান করল মুম্বই।

সিএসকে দলকে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় মুম্বই ইন্ডিয়ান্স । সিএসকে দলের হয়ে নূর আহমেদ ৪ উইকেট নেন। ৪ ওভারে ১৮ রান খরচ করে ৪ উইকেট নেন নূর। ৪ ওভারে ২৯ রান খরচ করে তিন উইকেট নিলেন খলিল। একটি করে উইকেট পান নাথান এলিস ও অশ্বিন।

জবাবে ব্য়াট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাই দলের। পরিবর্ত হিসাবে নামা রাহুল ত্রিপাঠী ৩ বলে ২ রান করে আউট হলেন। রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ চেন্নাইয়ের ব্যাটিংয়ের হাল ধরেন। অর্ধশতরান করেন অধিনায়ক ঋতুরাজ। ২৬ বলে ৫৩ রান করে আউট হলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং তিনটি ছক্কা। এরপর শিবম দুবেও রান পেলেন না। তিনি ৭ বলে ৯ রান করে আউট হলেন। তাঁকেও আউট করলেন পরিবর্ত হিসাবে বোলিং করা ভিগনেশ পুথুর।

এরপর বল হাতে ফের ভেল্কি দেখালেন ভিগনেশ পুথুর। দীপক হুডাকে ৩ রানে আউট করলেন।১০৭ রানে চতুর্থ উইকেট হারায় সিএসকে। ভিগনেশের বোলিংয়ে কিছুটা চাপ সৃষ্টি হয় সিএসকে দলের উপর। কিন্তু রাচিনকে সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজা। এই দুই ব্যাটার দলকে ক্রমশ জয়ের দিকে নিয়ে গেলেন। অর্ধশতরান পূরণ করলেন রাচিন। তবে জাদেজা ১৭ রান করে আউট হলেন। মাঠে নামলেন ধোনি। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই জয়ের জন্য রান তুলে নেয় । রাচিন ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেন।

Take a Poll

৪ ওভারে ৩২ রান খরচ করে তিন উইকেট নেন ভিগনেশ। তবে দলকে জয় এনে দিতে পারলেন না। শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+