IPL 2025: নববর্ষে কেকেআরের লজ্জার হার! লো স্কোরিং থ্রিলার জিতে বাজিমাত শ্রেয়সের পাঞ্জাব কিংসের
IPL 2025: মুল্লানপুরে লজ্জার পরাজয়ের সম্মুখীন হলো কলকাতা নাইট রাইডার্স। ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেল কেকেআর।
নাইটরা ৩৩ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারাল। যুজবেন্দ্র চাহাল নিলেন চার উইকেট। মার্কো জানসেন পেলেন তিন উইকেট।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ১৫.৩ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। ৩.২ ওভারে ৩৯ রানে পড়েছিল প্রথম উইকেট। ওপেনার প্রভসিমরণ সিং ১৫ বলে সর্বাধিক ৩০ রান করেন। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে।
অপর ওপেনার প্রিয়াংশ আর্য করেন ১২ বলে ২২, তিনি তিনটি চার ও ১টি ছয় মারেন। শশাঙ্ক সিং ১৭ বলে ১৮, নেহাল ওয়াধেরা ৯ বলে ১০ ও জেভিয়ার বার্টলেট ১৫ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি।
অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ বলে ০, জশ ইনগ্লিস ৬ বলে ২, গ্লেন ম্য়াক্সওয়েল ১০ বলে ৭, ইমপ্যাক্ট সাব সূর্যাংশ শেড়গে ৪ বলে ৪, মার্কো জানসেন ২ বলে ১ রান করেন। অর্শদীপ সিং অপরাজিত থাকেন ১ বলে ১ রান করে।
হর্ষিত রানা ৩ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। সুনীল নারিন ৩ ওভারে ১৪ রান দিয়ে পেলেন ২ উইকেট। আইপিএলে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে নারিন ৩৬তম উইকেটটি পেলেন এদিন, যা সর্বাধিক। উমেশ যাদবের ছিল ৩৫ উইকেট।
হর্ষিত চতুর্থ ওভারে নিজের প্রথম ওভার করতে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে দুটি উইকেট নিয়েছিলেন। নারিন একাদশ ওভারের প্রথম ও শেষ বলে ফেরালেন সূর্যাংশ ও জানসেনকে। ইনগ্লিস ও ম্যাক্সওয়েল বোল্ড হলেন বরুণের বলে। আনরিখ নরকিয়া ৩ ওভারে ২৩ ও বৈভব অরোরা ২.৩ ওভারে ২৬ রান দিয়ে পান ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ৭ রানের মাথায় ওপেনারদের হারায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারের শেষ বলে সুনীল নারিন ৪ বলে ৫ রান করে জানসেনের বলে বোল্ড হয়ে যান। এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী।
পাওয়ারপ্লের ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৫৫। অষ্টম ওভারের চতুর্থ বলে ৬২ রানে কেকেআরের তৃতীয় উইকেটের পতন ঘটে। ১টি করে চার ও ছয় মেরে রাহানে ১৭ বলে ১৭ রান করে যুজবেন্দ্র চাহালের বলে লেগ বিফোর হন। রাহানে কেন রিভিউ নিলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।
এর পরের বলেই ৫ রান পায় কেকেআর। বেঙ্কটেশ আইয়ারের শট লং লেগে ধরেছিলেন বার্টলেট। কিন্তু এরপরই বল তাঁর হাত ফস্কে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। যা ওভার থ্রো হিসেবে গণ্য হয় এবং কেকেঅরের স্কোরকার্ডে যোগ হয় ৫ রান।
What’s happened there?! 😳
— Star Sports (@StarSportsIndia) April 15, 2025
Has the game slipped from #PBKS or can they muster a comeback from here? 🫠
Watch the LIVE action ➡ https://t.co/nrMztYaJQ8#IPLonJioStar 👉 #PBKSvKKR | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/tlWyPe87pF
দশম ওভারের প্রথম বলে কেকেআর চতুর্থ উইকেট হারায়, যা চাহালের দ্বিতীয় শিকার। পাঁচটি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৭ রান করে বার্টলেটের হাতে ক্যাচ দেন রঘুবংশী। ১০.৪ ওভারে ৭৪ রানে নাইটরা পঞ্চম উইকেট হারায়। গ্লেন ম্যাক্সওয়েলের বলে স্যুইপ মারতে গিয়ে লেগ বিফোর হন বেঙ্কটেশ আইয়ার (৪বলে ৭ রান)।
দ্বাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ বলে রিঙ্কু সিং ও রামনদীপ সিংকে আউট করে খেলা জমিয়ে দেন চাহাল। রিঙ্কু আউট হওয়ায় কেকেআরের ষষ্ঠ উইকেট পড়ে ৭৬ রানে। রিঙ্কু ৯ বলে ২ রান করে চাহালের বলে স্টাম্প আউট হয়ে যান। এদিন পাঞ্জাব কিংসের হয়ে উইকেটকিপিং করেন জশ ইনগ্লিস।
৭৬ রানেই সপ্তম উইকেট হারায় নাইটরা। রামনদীপ গোল্ডেন ডাক নিয়ে ফেরেন, শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে। ১২.৫ ওভারে হর্ষিত রানা ৬ বলে ৩ রানে বোল্ড হয়ে যান, তিনি জানসেনের দ্বিতীয় শিকার। কেকেআরের অষ্টম উইকেট পড়ে ৭৯ রানে।
৭.৪ ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট পড়ার পর ১২.৫ ওভারে ৭৯ রানে আট উইকেট। ফলে ১৭ রানের ব্যবধানে পড়ে ৬ উইকেট। এরপর ১৪তম ওভারের চাহালের বলে দুটি ছয় ও ১টি চারের সাহায্যে ১৬ রান তোলেন রাসেল। ফলে নাইটদের জেতার সমীকরণ দাঁড়ায় ৩৬ বলে ১৭ রান দরকার।
১৫তম ওভারের শেষ বলে বৈভব অরোরা ৭ বলে ০ রানে অর্শদীপ সিংয়ের বলে কট বিহাইন্ড হন। কেকেআরের নবম উইকেটের পতন ঘটে ৯৫ রানে। ১৫.১ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেল কেকেআর। জানসেনের বলে বোল্ড হন রাসেল। তিনি ১১ বলে ১৭ রান করেন।
পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে সফলতম চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নিলেন চার উইকেট। মার্কো জানসেন ৩.১ ওভারে ১৭ রান দিয়ে নিলেন তিন উইকেট। বার্টলেট ৩ ওভারে ৩০, অর্শদীপ সিং ১টি মেডেন-সহ ৩ ওভারে ১১ ও ম্যাক্সওয়েল ২ ওভারে ৫ রান দিয়ে পেলেন ১টি করে উইকেট।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications