IPL 2025: বুমরাহকে নিয়ে উদ্বেগের মধ্যেই ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, ছিটকে যাচ্ছেন চার কোটির স্পিনার?
আইপিএল শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। ইতিমধ্যেই আইপিএলের প্রতীক্ষা শুরু হয়ে গিয়েছে। গত নভেম্বর মাসে মেগা নিলামের মধ্য দিয়েই সব দল ঘরে গুছিয়ে নিয়েছে। এমনকি ইতিমধ্যেই বেশ দল তাদের অধিনায়কের নামও ঘোষণা করে দিয়েছে। কিন্তু আইপিএল শুরুর আগে সমস্যা মুম্বই ইন্ডিয়ান্স।
আফগানিস্তানের তরুণ মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। এমনকি আসন্ন আইপিএলেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেগা নিলামে ৪.৮ কোটি টাকা খরচ করে আফগান তরুণ স্পিনারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু চোটের জন্য সম্ভবত আইপিএলে এবার খেলা হবে না আল্লাহ গজনফরের। ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে তাঁর বিকল্প খুঁজে নিতে হবে।

আফগানিস্তানের হয়ে মাত্র ১১ একদিনের ম্যাচে ২১ উইকেট নিয়েছেন, ও ১টি টেস্ট খেলে ৪ উইকেট নিয়েছেন। এই স্পিনার এরই মধ্যে তারকা হয়ে উঠছেন। তাঁর চোট নিয়ে আফগানিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জিম্বাবোয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে চোট পেয়েছেন গজনফর। ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে, এই সময়ে রিহ্যাব চলবে তাঁর। এর ফলে আফগান স্পিনারের আইপিএল খেলাও সম্ভব নয়।
শুধুই কি আল্লাহ গজনফর, জসপ্রীত বুমরাহও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তাঁর চোটের ব্যাপকতা নিয়েও প্রশ্ন আছে। ফলে বুমরাহকে নিয়েও উদ্বেগ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। জসপ্রীত বুমরাহকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছে মুম্বই শিবি্র। দলে রোহিত, সূর্যকুমার, পাণ্ডিয়ার মতো তারকা ক্রিকেটার থাকলেও মুম্বই টিম ম্যানেজমেন্ট বুমরাহকেই সবথেকে বেশি টাকা খরচ করে দলে নিয়েছে।
এর আগে ২০২৩ সালে চোটের জন্য গোটা আইপিএলেই খেলতে পারেননি বুমরাহ। ২০২৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ভালো খেলতে পারেনি। তবে জসপ্রীত বুমরাহ ১৩টি ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৬.৪৮। গড় ১৬.৮। এই পরিস্থিতিতে বুহরাহ কোনও ভাবে আইপিএলের কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও তা বিরাট ধাক্কা হতে পারে মুম্বই দলের জন্য।
বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), মঙ্গলবার রাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতীয় দলের তারকা পেসার খেলছেন না আসন্ন মেগা ইভেন্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইপিএল শুরুর মধ্যে খুব বেশি দিন সময় নেই। এরর মধ্য বুমরাহ পুরো ফিট সার্টিফিকেট না পেলে গুরুতর সমস্যা হতে পারে মুম্বইয়ের জন্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications