IPL 2025: অরুণের টিপসেই বদলে গিয়েছে বৈভবের বোলিং! লখনউ ম্যাচের আগে সুরের অনুষ্ঠানে মাতলেন রিঙ্কুরা
চলতি মরশুমে কেকেআরের পেস অ্যাটাকের ভরসা হর্ষিত রানা, বৈভব অরোররাই, কারণ নরখিয়া বা স্পেনসর জনসন থাকলেও তারা সেভাবে পারফর্ম করতে পারছেন না। ফলে দেশীয় পেসারদের উপর ভরসা রাখতে হচ্ছে নাইট থিঙ্ক ট্যাঙ্ককে। এই পরিস্থিতিতে ভালো বোলিং করে নজর কারছেন বৈভব অরোরা।
সানরাইজার্সের বিরুদ্ধে কোন বিদেশি পেসারকে খেলায়নি কেকেআর, বৈভব অরোরা, হর্ষিত রানাদের মতো দেশীয় পেসারদের উপরই ভরসা রেখেছিল কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক। ইডেনে অবশ্য সম্মানের সঙ্গেই উতরে দিয়েছেন দেশীয় পেসরারা। বিশেষ করে বৈভব ভালো বোলিং করেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন, রাজস্থানের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১ উইকেট নিয়েছি্লেন।

এখনও পর্যন্ত ছয়টি উইকেট নিয়েছেন বৈভব। পেসাররা খুব ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু কোন জাদু মন্ত্রে বদলে গেল নাইটদের বোলিং! সাফল্যের নেপথ্যে রয়েছে কোন রহস্য সেটাই তুলে ধরেছে কেকেআর নাইট রাইডার্স। দলের বোলিং কোচের নাম ভরত অরুণ। তিনি এর আগে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। বর্তমানে কেকেআর দলের বোলিং কোটের ভার সামলাচ্ছেন। তাঁরই সৌজন্যে যে নাইটদের বোলিংয়ের হাল ফিরেছে সেটা স্পষ্ট হয়ে গেল। কেকেআরের পক্ষ থেকে একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে।
🗣️ 𝘽𝙖𝙘𝙠 𝙮𝙤𝙪𝙧 𝙨𝙩𝙧𝙚𝙣𝙜𝙩𝙝𝙨!
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2025
Listen to this insightful conversation between Bharat Arun and Vaibhav Arora 😌 pic.twitter.com/TXjjJHhjWN
কেকেআরের ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে নতুন বলে আরও নিয়ন্ত্রণ রাখতে হবে সেটাই বৈভবক্ বুঝিয়ে দিচ্ছেন ভরত অরুণ। একটি ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, ভরত অরুণ ক্লাস নিচ্ছেন বৈভবের। সেখানে ভরত অরুণকে বলতে শোনা যায়, অনেকে অনেক পরামর্শ দেবেন। কিন্তু ম্যাচে কীভাবে বোলিং করবে সেই সিদ্ধান্তটা তোমাকে নিজেকেই নিতে হবে। নিজের শক্তির উপর আস্থা রাখবে। ম্যাচে প্রতিপক্ষ ব্যাটার অনুযায়ী বল ফেলতে হবে। বাধ্য ছাত্রের মতোই কথাগুলো শোনেন বৈভব।
Knight out with the Yo Yo! 🎶💜 pic.twitter.com/BNNS3FrU8f
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2025
এদিকে, রবিবার থেকে পুরোদমে লখনউ ম্যাচের প্রস্তুতি শুরু করছে কেকেআর। আগামী মঙ্গলবার ঘরের মাঠে কেকেআর খেলবে লখনউ দলের বিরুদ্ধে। কিন্তু তার আগে একটি মিউজিক কানসার্ট দেখতে গেলেন কেকেআর ক্রিকেটাররা। সেখানে দেখা গেল বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications