IPL 2025: আইপিএলের আগে অধিনায়কদের মিটিং কলকাতায় হবে না, কঠোর নিয়ম জারি বিসিসিআইয়ের

IPL 2025: আইপিএল শুরু হয়ে যাচ্ছে ২২ মার্চ থেকে। তার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য নানা বিধিনিষেধ জারি করল বিসিসিআই।

পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে ইচ্ছামতো ড্রেসিংরুম বা মাঠে ঘোরাঘুরিতে জারি হলো নিষেধাজ্ঞা। ক্রিকবাজের প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

IPL 2025

বিসিসিআই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়ে জানিয়ে দিয়েছে, প্লেয়ারস অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ায় আইপিএল ম্যাচের আগে ও ম্যাচ চলাকালীন পরিবার, বন্ধু-বান্ধবীদের নিয়ে ঢোকা যাবে না। আন্তর্জাতিক ম্যাচের মতো ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের টিম বাস ব্যবহার করতে হবে।

প্র্যাকটিসে আসার সময়েও টিম বাসেই আসতে হবে সকলকে। প্রয়োজনে দুটি ব্যাচে ভাগ হয়ে আসা যাবে। প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের পরিবার ও পরিচিত লোকজনেরা অনুশীলনের দিনেও ড্রেসিংরুমে বা মাঠে ঢুকতে পারবেন না। ড্রেসিংরুম ও মাঠে ঢুকতে পারবেন অ্যাক্রিডিটেশন কার্ডধারীরাই।

নির্দেশিকায় উল্লেখ, প্লেয়ারদের পরিবার ও পরিচিতরা আলাদা গাড়িতে স্টেডিয়ামে গিয়ে শুধু হসপিটালিটি এরিয়া থেকেই অনুশীলন দেখতে পারবেন। যদি অতিরিক্ত সাপোর্ট স্টাফ লাগে, থ্রো ডাউন স্পেশালিট ও নেট বোলারদের জন্য, তাঁদের জন্য বোর্ডের কাছে আবেদন করা যাবে। বিসিসিআই অনুমতি দিলে তাঁদের নন-ম্যাচ ডে অ্যাক্রিডিটেশন দেওয়া হবে।

ম্যাচের জন্য ব্যবহৃত পিচের আশেপাশে ফিটনেস টেস্ট নেওয়াও চলবে না বলে জানিয়েছে বিসিসিআই। সাধারণত ফিজিওরা মূল পিচের আগে ফিটনেস টেস্ট নিয়ে থাকেন। অন্তত দুই ওভার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় প্লেয়ারদের বেগুনি ও কমলা টুপি পরা বাধ্যতামূলক করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ফ্লপি বা স্লিভলেস জার্সি পরা যাবে না। প্রথমে সতর্ক করা হবে। তারপর এমন কিছু ঘটলে আর্থিক জরিমানা ধার্য হবে। নেট প্র্যাকটিসের সময় এলইডি বোর্ডে বল মারা যাবে না। বোর্ডের উপর বা সামনে বসাও যাবে না। স্থান নির্ধারিত করা থাকবে।

মার্চের ২০ তারিখ নিয়ম বোঝাতে সমস্ত দলের অধিনায়ককে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে থাকতে বলা হয়েছে। সাধারণত এই মিটিং হয় উদ্বোধনী ম্যাচের আয়োজক শহরেই। কলকাতার ক্ষেত্রে তা হচ্ছে না। অনুশীলনের জন্য ২টি প্র্যাকটিস দেওয়া হবে। মূল পিচের পাশে একটি সাইড উইকেটে। মুম্বইয়ে একসঙ্গে দুটি দল প্র্যাকটিস করলে ২টি করে পিচ দেওয়া হবে।

ম্যাচের দিনগুলিতে টিম ডক্টর-সহ ১২ জন অ্যাক্রিডিটেড স্টাফ রাখা যাবে। জার্সি নম্বর বদলের জন্য ২৪ ঘণ্টা আগে জানাতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+