IPL 2025: আম্পায়ারদের ব্যাট পরীক্ষার ধুম আইপিএলে, জানা গেল কারণ! সেলিব্রেশনের শাস্তি নিয়েও পদক্ষেপ
IPL 2025: সুনীল নারিন, আনরিখ নরকিয়া থেকে রিয়ান পরাগ। ব্যাটারদের ব্যাট পরীক্ষা করছেন আম্পায়াররা। আইপিএলে এই দৃশ্য দেখে জোরালো হয়েছে চর্চা।
হঠাৎ কেন আইপিএলে ব্যাট পরীক্ষার ধুম পড়ল? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। এবার জানা গেল এমন পদক্ষেপের পিছনে থাকা আসল কারণ। চালাকি বন্ধেই পদক্ষেপ।

আম্পায়ারদের প্রতি সপ্তাহে যে রিভিউ মিটিং হয় সেখানেই ব্যাট পরীক্ষার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তেমনই দাবি করা হলো ক্রিকবাজের প্রতিবেদনে। ওই বৈঠকেই ঠিক হয়েছে, সমস্ত ব্যাটারের ব্য়াটের মাপই পরীক্ষা করে দেখবেন আম্পায়াররা।
মাঠে নামার আগে ওপেনারদের ব্যাটের মাপ খতিয়ে দেখবেন চতুর্থ আম্পায়ার। এরপর যাঁরা ব্যাট করতে নামবেন তাঁদের ব্যাটের মাপজোখ বুঝে নেবেন অন-ফিল্ড আম্পায়াররা। আগে চতুর্থ আম্পায়ার ড্রেসিংরুমে গিয়ে ম্যাচের আগের দিন ব্যাটের মাপ দেখে নিতেন। সেই নিয়মে বদল আনা হলো।
মনে করা হচ্ছে, আগের দিন ব্যাটের মাপ পরীক্ষা করানোর পর ম্যাচের দিন সংশ্লিষ্ট ক্রিকেটার অন্য ব্যাট নিয়ে নামতেই পারেন। সেই ব্য়াট যা আদৌ পরীক্ষা করানোই হয়নি। এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে কারণেই হাতেগরম পরীক্ষার বন্দোবস্ত।
ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ব্যাটের মাপ নিয়ে নিয়ম ভাঙার সংখ্যা বেড়ে চলাতেই এখন খেলার সময় মাঠেই ব্যাট পরীক্ষা করে দেখা হচ্ছে। অনেক দলই সন্দেহ প্রকাশ করছিল প্রতিপক্ষ দলের ব্যাটাররা নির্ধারিত পরিমাপের চেয়ে বড় ব্যাট ব্যবহার করে সুবিধা পাচ্ছেন। এবারের আইপিএলে বিষয়টি মাত্রা ছাড়াতেই পদক্ষেপ করা হলো।
From what appears in the video, Rohit didn’t even change his bat after failing the test. Yet, there’s silence. No outrage. No trending hashtags. No debates. pic.twitter.com/f5B4BJDEX5
— भँ० अजीत सिंह तोमर (@Bhanwar_Ast) April 17, 2025
জানা গিয়েছে, কেকেআরের সুনীল নারিন ও আনরিখ নরকিয়ার ব্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ব্যাট পরীক্ষার বিষয়ে সব দলকেই জানানো হয়েছে। কোনও দলের তরফেই আপত্তি কিছু জানানো হয়নি।
নোটবুক সেলিব্রেশনের জন্য দিগ্বেশ রাঠীর দুটি ম্যাচে জরিমানা হয়েছিল। দ্বিতীয়বার শাস্তি পেতেই সুনীল গাভাসকর রাঠীর পাশে দাঁড়িয়ে সরব হন। তাঁর যুক্তি ছিল রাঠী ব্যাটারদের পথ আটকে সেলিব্রেট করেননি। এই আবহে সেলিব্রেশনের ধরন নিয়ে খুব কঠোর না হতেই আম্পায়ারদের বলা হয়েছে বলে খবর।
নন স্ট্রাইকিং এন্ডে রান আউট বা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের ক্ষেত্রে অধিনায়করা আবেদন ফেরাতে চান কিনা তা জানতে চান আম্পায়াররা। তবে এবার থেকে আইপিএলে আর অধিনায়কদের কাছে আবেদন প্রত্যাহারের বিষয়ে জানতে চাওয়ার দরকার পড়বে না আম্পায়ারদের।












Click it and Unblock the Notifications