IPL 2025: অক্ষরের কাছে ধোনি একজন জ্যোতিষী! শ্রীলঙ্কার ক্রিকেটার মাহিকে দেন বাবার সম্মান

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দিচ্ছেন অক্ষর প্যাটেল। গত এক বছরে সাফল্যের মধ্যে দিয়েই যাচ্ছেন অক্ষর। ভারতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছেন। পাশাপাশি গত মাসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন। এবার দিল্লি দলের নেতৃত্বে ভার পেয়েছেন। তাঁর নেতৃত্বে আইপিএলের সূচনাটা দুরন্তভাবেই করেছে দিল্লি ক্যাপিটালস দল।

শনিবার সিএসকের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি দল। তার আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অজানা কথা প্রকাশ্যে আনলেন অক্ষর প্যাটেল। ধোনির সঙ্গে বরাবরই সুমধুর সম্পর্ক অক্ষর প্যাটেলের। ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ফেলেছেন অক্ষর। এবার ধোনিকে জ্যোতিষী বলে উল্লেখ করলেন অক্ষর প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে অক্ষরকে বলতে শোনা গিয়েছে, ধোনি ভাই আমাকে একটা সময় বলেছিল তোমার গ্রহ গুলো এখন এখানে ওখানে ঘুরছে। নয় তুমি ভালো বল পাবে নয়তো অন্য কিছু ঘটতে পারে তোমার সঙ্গে।

MS Dhoni

একইসঙ্গে ধোনি বলেছিলেন, এই বিষয়গুলি ঠিক করতে তোমাকে কিছু আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। মাহি ভাইয়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর নেতৃত্বে আমি ভারতীয় দলে খেলেছি। তাই তাঁর সঙ্গে আমি আমার চিন্তা ভাবনা গুলি আদান প্রদান করতাম।

দেশের বাড়ি টি২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ধোনি যে তাঁকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন সেটা উল্লেখ করেছেন অক্ষর প্যাটেল। দিল্লি দলের দলনেতা বলেন, ২০২১ সালের টি২০ বিশ্বকাপের সময় তিনি(ধোনি) পরামর্শদাতা হিসেবে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। আমি তখন তাঁর সঙ্গে কথা বলেছিলাম। মহেন্দ্র সিং ধোনি আমাকে মানসিকতা বদলের পরামর্শ দেন । তার ফল এখন সবাই দেখতে পাচ্ছেন। ২০২১ সালের পরে আমি যা অর্জন করেছি তার অনেকটাই কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনি ভাইয়ের। শনিবার চিপক স্টেডিয়ামে সিএসকে দলের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস।

এদিকে ধোনির সঙ্গে সিএসকে দলের পেসার পাথিরানার সম্পর্ক বাবা-ছেলের মতো। সিএসকে দলের পক্ষ থেকে একটি ভিডিওতে পাথিরানার মা বলেছেন, ধোনির সম্পর্কে যেটা বলা হবে সেটাই কম হবে। আমার ছেলে ওর বাবাকে যেমন শদ্ধা করে, ঠিক তেমনই ধোনিকেও শ্রদ্ধা করে। এরপর পাথিরানার বাবা বলেন, ছেলে বলে, শ্রীলঙ্কায় তুমি আমার বাবা হতে পারো। তবে ভারতে আমার বাবা মহেন্দ্র সিং ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+