IPL 2025: ব্যাটে-বলে শেষ ওভারই ডোবাল রাজস্থানকে, লখনউয়ের জয়ে নজরে ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত
IPL 2025: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের ২ রানে জয়। বলা ভালো, দুই ইনিংসের শেষ ওভার নির্ধারিত করে দিল ম্যাচের ফলাফল।
রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা শেষ ওভারে ২৭ রান দিয়েছিলেন। সেই রাজস্থানই শেষ ওভারে ৯ রান তুলে জিততে পারল না। তবে উল্লেখ করতেই হবে, আবেশ খানের ডেথ ওভারে অনবদ্য বোলিংয়ের। যা ম্যাচের মোড় ঘোরাতে সহায়ক হলো।

জেতা ম্যাচ হারতে হলো রাজস্থান রয়্যালসকে। যা প্লে-অফে তাদের সমস্যার কারণ হতেই পারে। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগেরও বিশ্বাস হচ্ছে না কীভাবে ম্যাচটা হেরে গেলেন! ১৮ বা ১৯ ওভার পর্যন্ত ম্যাচে থেকেও কীভাবে জেতা গেল না তার কারণ হাতড়াচ্ছেন পরাগ।
অধিনায়ক রিয়ান পরাগ ১৮তম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন। তিনি বললেন, নিজেকেই দায়ী করছি। ১৯তম ওভারে ম্যাচটি আমারই ফিনিশ করা উচিত ছিল। আমাদের শেষ ওভারের বোলিং দুর্ভাগ্যজনক। ১৬৫ থেকে ১৭০ রানের মধ্যেই লখনউকে বেঁধে ফেলা উচিত ছিল। প্রত্যাশার চেয়ে আমরা ২০ রান বেশি দিয়েছি। কিন্তু এই রান তাড়া করে জেতা সম্ভব ছিল।
লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৯ ওভারের শেষে ছিল ৫ উইকেটে ১৫৩। সেখান থেকে সেটাই চলে যায় ৫ উইকেটে ১৮০ রানে। সন্দীপ শর্মার ওভারে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে চারটি ছক্কা হাঁকান আবদুল সামাদ। এই ওভারে সন্দীপ দেন ২৭ রান। যা রাজস্থানের পরাজয়ে বড় খচখচানির বিষয় হয়ে থাকল। সামাদ করেন ১০ বলে অপরাজিত ৩০।
রান তাড়ার সময় শেষ পাঁচ ওভারে জেতার জন্য রাজস্থান রয়্যালসের দরকার ছিল ৩০ বলে ৪৬ রান। হাতে ৮ উইকেট। সেই সমীকরণ পরে দাঁড়ায় ২৪ বলে ৩৩ রান দরকার। ১৭ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৫৬। ফলে জিততে দরকার ছিল ১৮ বলে ২৫ রান।
Down to the wire! 😱#AveshKhan holds his nerve and defends 9 runs in the final over! #LSG steal a last ball thriller from #RR at the death! 🎯
— Star Sports (@StarSportsIndia) April 19, 2025
Next up on #IPLRevengeWeek 👉 #PBKSvRCB | SUN, 20 APR, 2:30 PM | LIVE on Star Sports 2, Star Sports-2 Hindi & JioHotstar! pic.twitter.com/eQwV2YH4ar
আবেশ খান ২ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। তাঁকে ১৮ ওভারে বল করতে ডাকেন অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম বলেই যশস্বী (৫২ বলে ৭৪) বোল্ড। যশস্বী পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে করেন ৭৪।
এই ওভারের শেষ বলে রিয়ান পরাগ ২৬ বলে ৩৯ করে লেগ বিফোর হন। এই ওভারে রাজস্থান তোলে ৫ রান, ২ উইকেট খুইয়ে। শেষ ওভারে তৃতীয় বলে শিমরন হেটমায়ার (৭ বলে ১২) আবেশের তৃতীয় শিকার হন। এরপর আর লক্ষ্যে পৌঁছতে পারেনি রাজস্থান। শেষ বলে জেতার জন্য চার রান দরকার থাকলেও ১ রানই নিতে পারেন শুভম দুবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications