IPL 2025: সামাদের ব্যাটে ঝড়, আবেশের ডেথ ওভারে অনবদ্য বোলিং! রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় লখনউয়ের
IPL 2025: জিততে দরকার ১৮ বলে ২৫, হাতে ৮ উইকেট। সেই ম্যাচ জয়পুরে রাজস্থান রয়্যালস হেরে গেল ২ রানে। শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ৯ রান।
এই পরিস্থিতিতে লখনউ সুপার জায়ান্টসের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করল আবেশ খানের ডেথ ওভারের দুরন্ত বোলিং। জয়ে অবদান থাকল আবদুল সামাদেরও।

এদিন জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস টস জিতে ব্যাটিং নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ সুপার জায়ান্ট। শেষ ওভারে সন্দীপ শর্মা ২৭ রান দেন। আবদুল সামাদ এই ওভারে হাঁকান চারটি ছয়। ফলে লড়াইয়ের জায়গায় পৌঁছেছিল লখনউ।
ওপেনার এইডেন মার্করাম পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৬৬ করেন। ইমপ্যাক্ট সাব আয়ুষ বাদোনি ৩৪ বলে ৫০ রান করেন। তিনি পাঁচটি চার ও ১টি ছয় মেরেছেন। সামাদ অপরাজিত থাকেন ১০ বলে ৩০ রানে।
মিচেল মার্শ ৬ বলে ৪ ও নিকোলাস পুরাণ ৮ বলে ১১ রান করে আউট হন। অধিনায়ক ঋষভ পন্থ ফের ব্যর্থ। এদিন তিনি ওয়ানিন্দু হাসারঙ্গার বলে কট বিহাইন্ড হন ৯ বলে ৩ রান করে। ডেভিড মিলার ৮ বলে ৭ রানে অপরাজিত থাকেন। হাসারঙ্গা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
জোফ্রা আর্চার ৪ ওভারে ৩২, সন্দীপ শর্মা ৪ ওভারে ৫৫ ও তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ২৬ রান দিয়ে একটি করে উইকেট পান। পেটে চোট থাকায় এদিনের ম্যাচে খেলেননি সঞ্জু স্যামসন। রিয়ান পরাগ নেতৃত্ব দেন রাজস্থান রয়্যালসকে।
জবাবে খেলতে নেমে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর ওপেনিং জুটিতে ওঠে ৮.৪ ওভারে ৮৪ রান। বৈভব আইপিএল অভিষেকে করল ২০ বলে ৩৪। যশস্বী সওয়াল অর্ধশতরানের হ্যাটট্রিক সারলেন। শেষ পাঁচটি ইনিংসে তিনি পেলেন চতুর্থ আইপিএল অর্ধশতরান।
যশস্বী পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৭৪ রান করে আউট হন। নীতীশ রানা তিনে নেমে ৭ বলে ৮ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক রিয়ান পরাগ তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৩৯ রান করেন। শেষ ওভারে রাজস্থান রয়্যালসের জেতার জন্য দরকার ছিল ৯ রান।
আবেশ খান যান শেষ ওভারটি করতে। যিনি ১৮তম ওভারে প্রথম বলে যশস্বী ও শেষ বলে পরাগকে আউট করেন, এই ওভারে খরচ করেন মাত্র ৫ রান। শেষ ওভারের দ্বিতীয় বলের বল বদলানো হয়। দ্বিতীয় বলে শিমরন হেটমায়ার ২ রান নিলেও তৃতীয় বলে তিনি আউট যান। হেটমায়ার করেন ৭ বলে ১২। ফলে জয়ের জন্য দরকার হয়ে পড়ে ৩ বলে ৬ রান।
Down to the wire! 😱#AveshKhan holds his nerve and defends 9 runs in the final over! #LSG steal a last ball thriller from #RR at the death! 🎯
— Star Sports (@StarSportsIndia) April 19, 2025
Next up on #IPLRevengeWeek 👉 #PBKSvRCB | SUN, 20 APR, 2:30 PM | LIVE on Star Sports 2, Star Sports-2 Hindi & JioHotstar! pic.twitter.com/eQwV2YH4ar
শুভম দুবে খেলতে নামার পর প্রথম বল ডট। পঞ্চম বলে ডেভিড মিলার ক্যাচ মিস করায় ২ রান নেন দুবে। কিন্তু শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি। ধ্রুব জুরেল ৫ বলে ৬ ও দুবে ৩ বলে ৩ রানে অপরাজিত থাকেন। রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রানের বেশি যেতে পারেনি।
আবেশ ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিলেন তিন উইকেট। শার্দুল ঠাকুর ৩ ওভারে ৩৪ ও এইডেন মার্করাম ২ ওভারে ১৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে লখনউ সুপার জায়ান্টস। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আটে রাজস্থান রয়্যালস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications