IPL 2025: ভেবেছিলাম হাতটা ভেঙেই গেল! কেন এ কথা বললেন স্টার্ক হতে না চাওয়া আবেশ?

IPL 2025: লখনউ সুপার জায়ান্টস ২ রানে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল। জয়পুরে ম্যাচের নায়ক লখনউয়ের পেসার আবেশ খান।

১৮তম ওভারে যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগের উইকেট তুলে নিয়ে লখনউকে ম্যাচে ফেরান। তারপর শেষ ওভারে মাত্র ৮ রানের পুঁজি সম্বল করেই দলকে জেতালেন আবেশ। তিনিই ম্যাচের নায়ক।

IPL 2025

শেষ বলে রাজস্থান রয়্যালসের জেতার জন্য দরকার ছিল ৪ রান। ফুলার লেংথের ডেলিভারিতে মরিয়া হয়ে সপাটে চালান শুভম দুবে। বল সোজা গিয়ে লাগে আবেশ খানের হাতে। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে আবেশ বলেন, হাত ঠিকই আছে। তবে প্রথমে ভেবেছিলাম হাত বোধ হয় ভেঙেই গেল। ফলে জয় সেলিব্রেটও করতে পারিনি।

আবেশ ফের কার্যকরী হলেন ইয়র্কার ফেলার ধারাবাহিকতা দেখিয়ে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, আমি মিচেল স্টার্ক হতে চাই না। আবেশ খান হিসেবেই সন্তুষ্ট। ভালো বল করতে চাই। ভাবনার স্বচ্ছতা রেখে, সময় নিয়ে। ইয়র্কার যাতে ঠিকঠাক ফেলতে পারি সেটা মাথায় রেখে পরিকল্পনামাফিক বল করেছি।

শেষ ওভার প্রসঙ্গে আবেশ বলেন, আমার লক্ষ্য ছিল প্রথম তিন বলে যেন বাউন্ডারি না হয়। পঞ্চম বলে ডেভিড মিলারের কাছে যে ক্যাচ গিয়েছিল ভেবেছিলাম তা ধরতে অসুবিধা হবে না। কিন্তু তা হয়নি। শেষ বল ব্যাটের কানায় লেগে চার হতে পারতো। সে কারণে ইয়র্কার করতে চেয়েছি। এবং যেভাবে চেয়েছি সেটা পেরেছি। আগামী ম্যাচগুলিতেও দলের জয়ে অবদান রাখতে বদ্ধপরিকর আবেশ।

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থের কথায়, এই ধরনের অনবদ্য জয় দলকে অন্য পর্যায়ে উন্নীত করতে সহায়ক হয়। এই ধরনের ম্যাচ দলের সামগ্রিক চরিত্র মজবুত করে। দল আরও ভালো হবে। বোলারদের পূর্ণ কৃতিত্ব। রাজস্থান ভালো ব্যাট করলেও আমাদের বোলাররা স্নায়ুর চাপ সামলেছেন। দল ইতিবাচক দিকেই এগোচ্ছে।

শেষ ওভারে আবেশ খানের বলে শিমরন হেটমায়ার আউট হন। তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন শার্দুল ঠাকুর। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্যাচটি চাপের মুহূর্তে ধরতে পারায় খুশি তিনি। আবেশ খানের দক্ষতা সম্পর্কে দলের সকলের আস্থা ছিল। ফলে শেষ ওভারে আবেশের বোলিংয়ের পাশাপাশি ১৯তম ওভারে প্রিন্স যাদবের বোলিংয়েরও প্রশংসা করেন শার্দুল। প্রিন্স ১৯তম ওভারে ১১ রান দেন। প্রিন্স ৪ ওভারে ৩৯ রান দিয়ে কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+