IPL 2025: আইপিএলে এবার বোলারদের ব্যক্তিগত মনোবিদ লাগবে! কেন এ কথা বললেন অশ্বিন?

IPL 2025: আইপিএলে যেভাবে হাই স্কোরিং ম্যাচ হচ্ছে তাতে বোলারদের উপর প্রবল মানসিক চাপ পড়ছে। এমনটাই উপলব্ধি রবিচন্দ্রন অশ্বিনের।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি আইপিএলের কিছু পিচ নিয়ে অসন্তোষ ব্যক্ত করলেন। সেই সঙ্গে বললেন, এমন সময়ও আসছে যখন বোলারদের ব্যক্তিগত মনোবিদ দরকার হবে।

IPL 2025

চলতি আইপিএলে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে মোট ৫২৮ রান ওঠে। যা আইপিএলের কোনও ম্যাচে দুই দলের মোট স্কোরের নিরিখে দ্বিতীয় সর্বাধিক। শীর্ষে গত বছর আরসিবি বনাম সানরাইজার্স ম্যাচে ওঠা ৫৪৯ রান।

গতকাল আমেদাবাদে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স ম্যাচে মোট ৪৭৫ রান উঠেছে। আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংসের সম্মিলিত স্কোরের তালিকা দেখলে স্পষ্ট, পাঁচবার পাঁচশোর উপর রান উঠেছে। তার মধ্যে চারটিই গতবার।

পিচের কারণেই ব্যাটে-বলে লড়াই অসম হয়ে উঠছে বলে উপলব্ধি বর্তমানে চেন্নাই সুপার কিংসে থাকা অশ্বিনের। চলতি আইপিএলে এখনও অবধি পাঁচটির মধ্যে ২টি ম্যাচে দুই ইনিংসে দুশোর কম রান উঠেছে। এই বিষয়টি বোলারদের মানসিক স্ট্রেস বাড়াবে বলেই আশঙ্কা অশ্বিনের।

আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পরই গড় স্কোর বেড়ে গিয়েছে। বিশ্লেষক প্রসন্ন আগোরাম বলেছিলেন, বোলাররা এখন রক্ষণাত্মক হয়ে যাচ্ছেন। সে বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন মতামত জানিয়েছেন।

অশ্বিন বলেন, আপনার কথায় বোলাররা আরও বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমার কিছু বলার আছে। আমার তো মনে হচ্ছে, বোলারদের এবার থেকে ব্যক্তিগত মনোবিদ নিয়ে ঘুরতে হবে। অশ্বিন যে হাল্কা চালে কথাটি বলছেন না সেটাও স্পষ্ট করে দেন।

অশ্বিনের কথায়, বোলাররা ডিফেন্সিভ হচ্ছেন, এমনটা কারও মনে হতেই পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বল করাটাই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। কয়েকটি মাঠে এমন হচ্ছে।...গতকাল সাই সুদর্শনকে যুজবেন্দ্র চাহাল ফুল টস বল করলেও এক রান এসেছে। ফলে ফুল টসকে সব সময় খারাপ বলা যায় না।

অশ্বিন আরও বলেন, কিছু পিচে বল উইকেটে ফেললে ব্যাটারদের সুবিধা হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় শুনতাম ফুল টস বলে মারা সহজ। কিন্তু কিছু পিচে বল উইকেটে পড়ে ফুল টসের থেকেও ভালো ব্যাটে আসে। ওয়াইড বলের রিভিউয়ের যে নিয়ম চালু হয়েছে তা বোলারদের পক্ষে অনেকটাই স্বস্তির বলেও উল্লেখ করেন অশ্বিন।

উল্লেখ্য, অশ্বিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের ম্যাচে ৪ ওভারে ৩১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+