IPL 2025: কেকেআরের ট্রায়ালে যোগ দিলেও দলে ঠাঁই হয়নি, বঞ্চনাই কি তাতিয়ে দিয়েছিল অশ্বিনী কুমারকে?

IPL 2025: আইপিএলে স্বপ্নের অভিষেক হলো পাঞ্জাবের বাঁহাতি পেসার অশ্বিনী কুমারের। প্রথম বলে উইকেট নেওয়া, প্রথম ভারতীয় হিসেবে আইপিএল অভিষেকে চার শিকার ঝুলিতে পোরা।

অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেলদের সাজঘরে ফিরিয়ে কেকেআরকে কার্যত একাই ব্যাকফুটে ঠেলে দেন অশ্বিনী কুমার। পেলেন ম্যাচের সেরার পুরস্কারও।

IPL 2025

স্বাভাবিকভাবে খুশির আবহ মোহালি জেলার ঝাঞ্জেরিতে অশ্বিনীর বাড়িতে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অশ্বিনীর বাবা হরকেশ কুমার জানালেন, রোদ হোক বা বৃষ্টি, পিসিএ স্টেডিয়ামে বা মুল্লানপুরে নতুন স্টেডিয়ামে অনুশীলন করতে যেতে অশ্বিনীকে সব সময় প্রস্তুত থাকতে দেখেছি।

বাবার কাছ থেকে অনুশীলনে যাওয়ার জন্য ৩০ টাকা করে নিতেন অশ্বিনী। ছেলেকে মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর হরকেশের মনে পড়ছিল সেই কথা। হরকেশের কথায়, অশ্বিনীকে একেকটি উইকেট নিতে দেখে মনে পড়ছিল রাত ১০টায় ফিরে ফের ভোর পাঁচটায় তাঁর অনুশীলনে যাওয়ার দিনগুলির কথা।

অশ্বিনীর বাড়ি থেকে আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামের দূরত্ব ১১ কিলোমিটার। কখনও সাইকেল চালিয়ে অশ্বিনী অনুশীলনে গিয়েছেন। কখনও কাউকে অনুরোধ করেছেন নিয়ে যেতে। কখনও বা গিয়েছেন অটোতে চড়ে। সাধারণ জুতো পরেই বোলিং করা শুরু অশ্বিনীর।

সকালে বন্ধুদের স্থানীয় স্কুলের মাঠে ডেকে নিয়ে টানা বোলিং করতেন। পরে অন্য মাঠেও যেতেন। বিকেলে আবার বন্ধুদের সঙ্গে চুটিয়ে অনুশীলন। এমনও সময় গিয়েছে বন্ধুরা চাঁদা তুলে অশ্বিনীকে বল, স্পাইক কিনে দিয়েছেন। বন্ধুর আইপিএল অভিষেকে তাঁরা আজ সকলেই গর্বিত।

শের-এ-পাঞ্জাব টি২০ কাপে অশ্বিনী বিআরভি ব্লাস্টার্স দলের হয়ে ২০২৩ ও ২০২৪ সালে খেলেছেন। একবার বিআরভি ব্লাস্টার্স খেতাবও জেতে। এই টুর্নামেন্টে দুই মরশুমে তিনি ১৩ উইকেট দখল করেন। ২০২০ সালে অশ্বিনীকে ভুগিয়েছিল টেনিস এলবোর সমস্যাও।

অশ্বিনীর পরিবারের তরফেই জানা গেল, তিনি চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে ট্রায়ালে গিয়েছিলেন। যদিও শেষ অবধি তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। বিষয়টি তাৎপর্যপূর্ণ এই কারণেই যে, সেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল অভিষেকে তিনি ধস নামালেন কেকেআরের ব্যাটিং লাইন আপে। কেকেআর প্রতিভা চিনতে ভুল করেছিল। সেই বঞ্চনাই কি তাতিয়ে দিল অশ্বিনীকে?

অশ্বিনীর দাদা শিব রানাও গর্বিত। তাঁর কথায়, অশ্বিনী বারবার বলে থাকেন যে, জসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্কের মতো হতে চান। তাঁর ক্রিকেট বল বন্ধুরা চাঁদা তুলে কিনে দিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লক্ষ টাকায় তাঁকে নেওয়ার পর অশ্বিনী ক্রিকেট কিট ও বল কিনে গ্রামের আকাদেমিতে দিয়েছেন। তাঁর নামে জার্সি দেখার স্বপ্নকে তাড়া করছেন অশ্বিন। হয়তো সেদিনও দূরে নয় অশ্বিনীর নাম লেখা জার্সি পরে তাঁর খেলা দেখবেন ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+