IPL 2025: ছক্কা মেরেই জেতাতে পারার আত্মবিশ্বাস ছিল, দিল্লির পরিত্রাতা আশুতোষ জানালেন সাফল্যের মূলমন্ত্র

IPL 2025: আশুতোষ শর্মা আইপিএল কেরিয়ারে ব্যক্তিগত সর্বাধিক রান করলেন লখনউ সুপার জায়ান্টসকে। চাপের মুখে অনবদ্য ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়লেন।

ম্যাচে জেতানোর পর এক হাঁটুতে ভর দিয়ে ভসে মুষ্ঠিবদ্ধ হাত উপরের দিকে তুলে যেভাবে সেলিব্রেশনে মাতলেন তা মেন্টর কেভিন পিটারসেনের জন্যই ছিল বলে জল্পনা। তবে ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করলেন আরেক মেন্টরকে।

IPL 2025

ঘরোয়া ক্রিকেটে রেলওয়েজে খেলা আশুতোষ গত বছর পাঞ্জাব কিংসে ছিলেন। ডেথ ওভারে তিনি যে বিপজ্জনক সেই ইঙ্গিত মিলেছিল। ১১ ম্যাচে ৯টি ইনিংসে ১৮৯ রান করেছিলেন। সর্বাধিক স্কোর ছিল ৬১, স্ট্রাইক রেট ১৬৭.২৫। ১০টি চার ও ১৫টি ছয় মেরেছিলেন।

গতকাল আশুতোষ ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকলেন ৪১ বলে ৬৬ রান করে। পাঁচটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করলেন মেন্টর শিখর ধাওয়ানকে। উল্লেখ্য, পাঞ্জাবে শিখরকে অধিনায়ক হিসেবে পান আশুতোষ। গতকাল ম্যাচের শেষে ভিডিও কলে কথা হয় শিখর ও আশুতোষের। আশুতোষ জানান, শিখর খুব খুশি হয়েছেন।

ইমপ্যাক্ট সাব নিয়মের ফায়দা যেভাবে তুলেছেন আশুতোষ তাতে উচ্ছ্বসিত ফাফ দু প্লেসি। প্রথম ২০ বলে আশুতোষ করেছিলেন ২০। শেষ ১১ বলে ৪৬! হাতে রয়েছে ১ উইকেট। ছক্কা হাঁকিয়ে শেষ অবধি ম্যাচ জেতালেন আশুতোষ।

আশুতোষ বলেন, আগের বছর থেকে অনেক কিছু শিখেছি। গত মরশুমে কয়েকটি ম্যাচে ফিনিশ করে আসার সুযোগ হাতছাড়া করেছি। ফলে সারা বছর ধরে ফিনিশিংয়ের বিষয়ে ফোকাস করেছি। ঘরোয়া ক্রিকেটেও। আমার আত্মবিশ্বাস ছিল যে, শেষ ওভার, শেষ বল অবধি ক্রিজে থাকতে পারব। তাতে যা কিছু হতে পারে।

দিল্লির ৬ উইকেট পড়ে গিয়েছিল ১১৩ রানে। টার্গেট ছিল ২১০ রানের। এই সময় সপ্তম উইকেট জুটিতে আশুতোষ ও বিপ্রাজ নিগম গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। আইপিএলে প্রথম ম্যাচেই বিপ্রাজ যে ইনিংস খেললেন তার প্রশংসা করলেন আশুতোষ।

Take a Poll

আশুতোষের কথায়, শান্ত থেকে নিজের উপর বিশ্বাস রাখাটা জরুরি। প্র্যাকটিসের সময় কোন ধরনের শট খেলেছি তা মাথায় রাখতে হয়। সেই অনুযায়ী খেলতে হয়, যেটা এদিন করেছি। বিপ্রাজও খুব ভালো খেলেছেন। আমি তাঁকে বলি, ব্যাটে বল ঠিকঠাক লাগলে চালিয়ে খেলতে। আমি নিজেকে চাপের মধ্যে ফেলতে দিইনি। শান্ত থেকেছি। বলি। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে খেলেছেন বিপ্রাজ।

শেষ ওভারেও হাতে ১ উইকেট নিয়েও আত্নবিশ্বাস হারাননি আশুতোষ। প্রথম বলে মোহিত শর্মার স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন ঋষভ পন্থ। আশুতোষের কথায়, বিশ্বাস ছিল মোহিত এক রান নিলেই আমি জেতাতে পারব। ছয় মেরেই। নিজের দক্ষতার উপর আস্থা ছিল। আর তাতেই শাহবাজের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে আইপিএল তথা নিজের কেরিয়ারের সেরা ফিনিশিং উপহার দিলেন আশুতোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+