IPL 2025: ধাওয়ান ও পিটারসেনের শিক্ষাতেই নিজেকে সমৃদ্ধ করছেন আশুতোষ, গোপন রাখলেন ধোনির কথা
IPL 2025: আইপিএল কেরিয়ারে দ্বিতীয় মরশুমের শুরুটা দারুণভাবে করেছেন আশুতোষ শর্মা। এবার প্রথম ম্যাচেই ম্যাচের সেরার পুরস্কার উৎসর্গ করেছেন শিখর ধাওয়ানকে।
শিখরের সঙ্গে ড্রেসিংরুম থেকে ভিডিও কলে কথাও হয়েছিল। আশুতোষের পারফরম্যান্সে খুব খুশি শিখর। এবার শিখরের সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে অনেক অজানা তথ্য জানালেন আশুতোষ।

লখনউ সুপার জায়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন আশুতোষ। ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে। পাঁচটি করে চার ও ছয় হাঁকিয়ে। পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছিল আশুতোষকে। এবার তাঁকে ৩.৮ কোটি টাকায় কিনেছে দিল্লি ক্যাপিটালস।
পাঞ্জাব কিংসে অধিনায়ক হিসেবে শিখর ধাওয়ানকে পেয়েছিলেন। তখন থেকে ধাওয়ানই মেন্টর আশুতোষের। আশুতোষের কথায়, শিখর আমার ইনিংস দেখে খুশি। বরাবর তিনি আমাকে বলেন মাটিতে পা রেখে নম্রভাবে চলতে।
ASHUTOSH SHARMA, THE IMPACT PLAYER 🦁 pic.twitter.com/xgRqSkcWEB
— Johns. (@CricCrazyJohns) March 24, 2025
আশুতোষ বলেন, শিখর আমাকে ব্যাটিং স্কিল বিশেষ শেখাননি। তবে জীবনের নানা শিক্ষা, মানসিকভাবে প্রস্তুত হওয়া, খেলার ক্ষেত্রে কোন অ্যাপ্রোচ দেখানো জরুরি, এ সব আমাকে সমৃদ্ধ করেছে। আমার জীবন বদলে দিয়েছে।
আশুতোষের কথায়, শিখর পাঞ্জাব কিংসের অধিনায়ক হলেও আমার চোখে তাঁর ভূমিকা ছিল মেন্টরের মতোই। শিবিরের প্রথম দিন থেকেই তিনি আমার মেন্টর। প্রত্যেকেরই স্কিল আলাদা। আইপিএল খেলতে শুরু করার পর শিখর আমাকে শিখিয়েছেন মানসিক প্রস্তুতি কীভাবে নিতে হয়, নিজেকে কীভাবে প্রস্তুত রাখতে হয়, মেলে ধরতে হয়। এ সব কিছু আমার খুব উপকারে লেগেছে।
জিওস্টারে দিল্লি ক্যাপিটালসের প্রেসরুম অনুষ্ঠানে রেলওয়েজের ক্রিকেটার বলেন, আমি সব সময় নিজের কাজে ফোকাসড থাকি। প্রসেস আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রসেস ফলো করলে রেজাল্ট আসবে। সেটাই আমি বিশ্বাস করি।
ম্যাচ জেতানোর পর কেভিন পিটারসেনের জন্য স্যুইচ হিট ভঙ্গিমায় সেলিব্রেশন করেছিলেন। তার কারণ জানাতে গিয়ে আশুতোষ বলেন, ব্যাটিং শুরুর পর থেকে কেপি বারবার আমাকে বলেছেন আমিই জেতাতে পারব। এটা খুব ভালো লেগেছিল। ফলে সত্যিই জিতিয়ে মাঠ ছাড়ার আগে ঠিক করেছিলাম ফিনিশ করে কেপির মতোই সেলিব্রেট করব।
কোন অ্যাপ্রোচ নিয়ে খেলতে হবে, চাপের মুখে কীভাবে খেলা উচিত- এ সব নানা খুঁটিনাটি বিষয়ে নিজেদের অভিজ্ঞতা আশুতোষের সঙ্গে ভাগ করেছেন পিটারসেন, ধাওয়ানরা। আশুতোষ তাঁদের কাছ থেকে শিখেছেন, গুরুত্বপূর্ণ সময়ে মাথা ঠান্ডা রাখা, মাথায় অন্য কোনও ভাবনা না রাখাই মূল বিষয়।
বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিংয়ের সময় মহেন্দ্র সিং ধোনি কীভাবে খেলেন তাও তাঁর কাছ থেকে জেনেছেন আশুতোষ। গতবার পাঞ্জাব-চেন্নাই ম্যাচের পর। তবে ধোনির কাছ থেকে যে পরামর্শ পেয়েছেন তা গোপনই রাখলেন আশুতোষ। যখন ক্রিকেট খেলা হয় না, কিংবা ম্যাচের ফাঁকে রেঞ্জ হিটিংয়ে জোর দেন আশুতোষ। টানা ২-৩ ঘণ্টা রেঞ্জ হিটিং প্র্যাকটিসের ফলেই বড় শট খেলতে পারছেন। আশুতোষের কথায়, পরিশ্রমের বিকল্প নেই। যত বেশি সম্ভব বল প্র্যাকটিস বা ম্যাচে খেলা যায় তাতেই নানাবিধ শট খেলে সাফল্য লাভ সম্ভব বলে মন্তব্য দিল্লি ক্যাপিটালসের নয়া ফিনিশারের।












Click it and Unblock the Notifications