IPL 2025: আইপিএলে প্রথমবার! আম্পায়ারদের নির্দেশে বদলাল ব্যাট, পরীক্ষায় ডাহা ফেল কেকেআর তারকা
IPL 2025: আইপিএলে প্রথমবার। আম্পায়াররা ব্যাট মাপার পর তা বদলাতে বাধ্য হলেন ব্যাটার। মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের আনরিখ নরকিয়া এমন অভিজ্ঞতার সাক্ষী হলেন।
১৫ ওভারের শেষ বলে বৈভব অরোরা আউট হওয়ার পর ব্যাট করতে নামেন নরকিয়া। তার একটু পরেই দেখা যায় কয়েকটি ব্যাট নিয়ে মাঠে ঢুকছেন রহমানুল্লাহ গুরবাজ।

সম্প্রতি আইপিএলে দেখা যাচ্ছে, মাঠেই ব্যাটের সাইজ যাচাই করছেন আম্পায়াররা। তবে এতদিন কেউই ব্যাটের পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ হননি, এমন ঘটনা ঘটেনি। যা হলো মঙ্গলবারের মুল্লানপুরে। আনরিখ নরকিয়াকে তাঁর ব্যাট বদলাতে বাধ্য করা হলো। পরে ভাইরাল ফুটেজে দেখা গিয়েছে ব্যাট করতে নামার আগে সুনীলের নারিনের ব্যাটও পরীক্ষায় ডাহা ফেল। যা লজ্জা বাড়াল কেকেআরের।
যদিও ষোড়শ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেল মার্কো জানসেনের বলে বোল্ড হওয়ায় কেকেআরের ইনিংসে যবনিকা পতন ঘটে। ফলে আনরিখ নরকিয়াকে একটি বলও খেলতে হয়নি। তবে ব্যাট বদলানোয় তিনি আইপিএলে নয়া নজির তৈরি করে ফেললেন।
BCCI now does bat checks on the field instead of in the dressing room. So if you're wondering why umpires are checking bats or noticed Anrich Nortje changing his bat today, it means his bat did not meet the size rules.#IPL2025 #BCCI @IPL @BCCI pic.twitter.com/k3PVWRWO39
— Sai (@sai_whispers) April 15, 2025
জানা যাচ্ছে, কোনও ব্যাটের ফেস বা মূল অংশ দৈর্ঘ্যে ১০.৭৯ সেন্টিমিটারের বেশি হতে পারবে না। চওড়া হতে পারে সর্বোচ্চ ৬.৭ সেন্টিমিটার। ৪ সেন্টিমিটারের বেশি পুরুও হতে পারবে না। হ্যান্ডল-সহ ব্য়াটটি লম্বায় হতে পারে সর্বাধিক ৯৬.৪ সেন্টিমিটার।
গত ১৩ এপ্রিল থেকে মাঠেই ব্যাটের মাপ পরীক্ষা করছেন আম্পায়াররা। আজ পাঞ্জাব কিংস কেকেআরের বিরুদ্ধে ১৬তম ওভার শুরুই করতে পারেনি যতক্ষণ না নরকিয়া ব্যাট বদলান ততক্ষণ পর্যন্ত। খেলা শুরু হতেই আইপিএলে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড গড়ল পাঞ্জাব কিংস।
আগে ব্যাটারদের ব্যাট পরীক্ষা করা হতো ড্রেসিংরুমে। কিন্তু মাঠে এভারে পরীক্ষা এবার আইপিএলেই প্রথম দেখা যাচ্ছে। এসএ ২০ চলাকালীন পিঠে চোট পান আনরিখ নরকিয়া। তারপর মুল্লানপুরেই চলতি আইপিএলে প্রথম ম্যাচ তিনি খেলেন। ৩ ওভারে ২৩ রান দিয়ে নেন ১ উইকেট।
এর আগে, আরসিবির বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ব্যাটার নীতীশ রানার ব্যাট পরীক্ষা করা হয়েছিল। নীতীশ জানিয়েছিলেন, ৬০ থেকে ৭০ শতাংশ ব্যাটারের ব্যাট পরীক্ষা করেছিলেন আম্পায়াররা। তাঁদের হাতে সময় থাকলে ব্যাটের মাপ পরীক্ষা করাতে অসুবিধার কিছু নেই। এতে ক্রিকেটারদের কিছু করার নেই। ব্যাট তৈরি করে স্পনসর সংস্থাই।
𝙏𝙃𝙄𝙎. 𝙄𝙎. 𝘾𝙄𝙉𝙀𝙈𝘼 🎬#PBKS have pulled off one of the greatest thrillers in #TATAIPL history 😮
— IndianPremierLeague (@IPL) April 15, 2025
Scorecard ▶️ https://t.co/sZtJIQpcbx#PBKSvKKR | @PunjabKingsIPL pic.twitter.com/vYY6rX8TdG
এদিকে, পাঞ্জাব কিংসের কাছে হারের পর কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, পিচে বল থমকে আসছিল ঠিকই। কিন্তু বোলাররা অর্ধেক কাজ করে দিয়েছিলেন। ১১১ রানে বিপক্ষকে থামিয়ে সেই রান এই উইকেটে তোলার মতো পরিস্থিতি ছিল।
রাহানের কথায়, টি২০-তে ছয় মারাটাই শেষ কথা নয়। স্ট্রাইক রোটেট করাটাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আমাদের খামতি থেকে গিয়েছে। আমরা অর্ধেক ম্যাচ খেলে ফেললাম। আশা করব, ব্যাটিং বিভাগ আরও দায়িত্বশীল হবে, যাতে আমরা ঘুরে দাঁড়াতে পারি।
অজিঙ্ক রাহানে রিভিউ নিলে হয়তো লেগ বিফোর থেকে বেঁচে যেতেন। রিভিউ না নেওয়ার কারণ প্রসঙ্গে বলেন, এ ক্ষেত্রে ব্যাটারকে নন-স্ট্রাইকিং এন্ডের ব্যাটারের থেকে ধারণা নিতে হয়। আমি কথা বলেছিলাম। কিন্তু আম্পায়ারস কল হতে পারে বলে আমাদের মধ্যে কথা হয়েছিল (সেই সময় ক্রিজে ছিলেন অঙ্গকৃষ রঘুবংশী)। ফলে রিভিউ নষ্ট করতে চাইনি। আমি আউট হওয়ার পরেও জেতা অসম্ভব ছিল না। সবমিলিয়ে বড় শট খেলার প্রবণতাই যে পাঞ্জাব কিংস ম্যাচে ডোবাল সে কথা বুঝিয়ে দিলেন রাহানে। তবে ব্যাটারদের মধ্যে আত্মতুষ্টি ছিল না বলেই দাবি তাঁর।












Click it and Unblock the Notifications