IPL 2025: টিম কম্বিনেশনই তৈরি হল না! কেকেআরের প্লে-অফের আশা নিয়ে কী বললেন অনিল কুম্বলে?
আইপিএলে প্লে-অফে কেকেআর যেতে পারবে কিনা তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে। খুব একটা ভালো জায়গায় নেই গতবারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচ খেলে ৩টিতে জয় পাওয়া কেকেআর এখন পয়েন্ট তালিকায় সাত নম্বরে। নাইটদের সংগ্রহে আছে ৭ পয়েন্ট । প্লে অফের জন্য ১৬ পয়েন্ট পেতেই হবে কেকেআরকে। এই পরিস্থিতিতে কেকেআরের প্লে-অফের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে।
কেকেআরের ম্যাচের শেষে বিশ্লেষণ করে অনিল কুম্বলে বলেছেন, চলতি মরশুমের আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করা নাইটদের পক্ষে বেশ জটিল। কারণ,হিসাবে কুম্বলে দায়ী করেছেন ৯ ম্যাচ শেষেও সেরা একাদশ বেছে নিতে না পারাকেই। মপশুমের শুরু থেকেই কেকেআর দলের ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। তার উপর টিম কম্বিনেশনই এখনও বেছে নিতে পারল না নাইটরা। দলে পরিবর্তন হচ্ছে প্রতি ম্য়াচেই প্রায়, কিন্তু সেটা ক্লিক করছে না।

কুম্বলে এই প্রসঙ্গে বলেছেন, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দলে দুটি পরিবর্তন করে কেকেআর। পরিবর্ত হিসেবে দলে আসেন চেতন সাকারিয়া । প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেন চেতন। রভম্যান পাওয়েলও কেকেআর-এর হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেল। ফলে আগামী ম্যাচগুলোতে কেকেআর-কে এই প্রথম একাদশ ধরে রাখতে হবে। চেতনের বোলিংয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। । রভম্যানকে ব্যাটিংয়ের পরীক্ষার জন্য আগামী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে সঠিক কম্বিনেশন এখনও তৈরি হল না।
কুম্বলে আরও বলেছেন,কেকেআর দলে এত ঘন ঘন বদল ঘটানো বন্ধ করতে হবে। তাদের একটা স্থায়ী একাদশ তৈরি করতে হবে। তবে কেকেআরের প্লে-অফ নিয়ে আমি নিশ্চিত নই। কেকেআর বাকি সব ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৭ পয়েন্টে পৌঁছোতে পারে। আইপিএলে দেখা গিয়েছে ১৬ পয়েন্ট পেলেই প্লে-অফের টিকিট পাওয়া যায় চতুর্থ দল হিসাবে।
কেকেআরের সুবিধাও আছে। এখনও ঘরের মাঠে দুটি ম্যাচ বাকি আছেষ চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মতো সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে। তবে তার আগে ২৯ এপ্রিল দিল্লি ম্যাচ আছে। সেই ম্যাচ জিততে হবে। না হলে প্লে অফের স্বপ্ন প্রায় শেষ হবে। আজ দিল্লি যাচ্ছে কেকআর দল।
একইসঙ্গে কেকেআর দলে বেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং অর্ডার নিয়েও খুশি নন কুম্বলে। তাঁর মতে বেঙ্কটেশের ব্য়াটিংয়ের স্থান পরিবর্তন করা প্রয়োজন।












Click it and Unblock the Notifications