IPL 2025: বেঙ্কটেশের পাশে দাঁড়িয়ে রাজস্থান ও চেন্নাইকে সমীহ রাহানের, পাখির চোখ ভারতীয় দলে ফেরাও
IPL 2025: আইপিএলের প্লে-অফে যেতে গেলে কলকাতা নাইট রাইডার্সকে বাকি চারটি ম্যাচেই জিততে হবে। তার মধ্যে রবিবার ও বুধবার ইডেনে কেকেআর খেলবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
কেকেআরের আসন্ন দুই প্রতিপক্ষই ছিটকে গিয়েছে চলতি আইপিএল থেকে। তবে তাদের মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। পাশে দাঁড়ালেন ছন্দে না থাকা সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারেরও।

কেকেআর আইপিএল নিলাম থেকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল আইয়ারকে। শেষ চারটি ম্যাচে তাঁর অবদান মাত্র ২৮ রান। রাহানে আজ বলেছেন, সেরাটা দেওয়া সত্ত্বেও প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার ঘটনা সব ক্রিকেটারের জীবনেই হয়। তবে বেঙ্কটেশ ভালো প্লেয়ার। আগেও তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো খেলেছেন, জিতিয়েছেন।
রাহানে জানান, বেঙ্কটেশের পাশেই রয়েছে টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপ গ্রুপ। রাহানের কথায়, বেঙ্কটেশ কঠোর পরিশ্রম করছেন। মানুষ সাধারণভাবে সামনে যা ঘটছে সেই ফলাফল দেখেন। কিন্তু প্লেয়াররা যে কঠোর পরিশ্রম করে থাকেন সেটাও গুরুত্বপূর্ণ। আমরা বেঙ্কটেশের পাশে রয়েছি। একটা ইনিংসই পরিস্থিতি বদলে দিতে পারে। হয়তো সামনের চার ইনিংসের কোনওটিতেই তা দেখা যাবে।
চলতি আইপিএলে ওপেনিংয়ে সমস্যার কথা মেনে নিয়েছেন রাহানে। তিনি বলেন, সুনীল নারিন আগে ভালো খেলেছেন। এবার আমরা কুইন্টন ডি কককে খেলিয়েছি। তিনি ভালো শুরু করলেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তিনিও সেরাটা দিতে চেষ্টা চালাচ্ছেন, পরিশ্রম করছেন। কোনটা আমাদের পক্ষে যাচ্ছে না তা না দেখে ইতিবাচক দিকগুলিতেই আমরা জোর দিচ্ছি।
The win got sweeter with Boss Man’s love! 🫶🏏 pic.twitter.com/7pD4EnCFSE
— KolkataKnightRiders (@KKRiders) April 30, 2025
রাহানে আরও বলেন, টি২০ ক্রিকেটে ভুল হতেই পারে। খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দিলে হাই রিস্ক ক্রিকেটে ভুল হওয়া অসম্ভব নয়। তবে কারও বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলব না। সকলকে অবদান রাখতে হবে। সেটা না হলে বিষয়টি মেনে নিতেও সমস্যা নেই।
রাজস্থান ও চেন্নাই ছিটকে গেলেও তাদের সমীহ করছেন রাহানে। তিনি বলেন, যখন কোনও দল ছিটকে যায় তাদের হারানোর কিছু থাকে না। অন্যরকম মানসিক প্রস্তুতি নিয়ে তারা খেলতে নামে। সঠিক মানসিক প্রস্তুতি নিয়েই নিজেদের ম্যাচগুলিতে বাজিমাত করতে চাইছেন নাইট অধিনায়ক।
রাহানে ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে। ওডিআইয়ে ২০১৮ ও টি২০ আন্তর্জাতিকে ২০১৬ সালের পর তাঁকে দেখা যায়নি। তবে এখনও ভারতীয় দলে কামব্যাকের বিষয়ে প্রত্যয়ী রাহানে। তিনি বলেন, জাতীয় দলে খেলার ইচ্ছা, খিদে, ভিতরের আগুন একইরকম আছে। ফিটনেসেও সন্তুষ্ট। আপাতত আইপিএলে ম্যাচ ধরে ধরে এগোতে চাইছি। তারপর দেখা যাক কী হয়।
স্টার স্পোর্টস প্রেস রুমে রাহানে বলেন, আমি হাল ছাড়া পাত্র নই। মাঠে সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি। ১০০ শতাংশের বেশি দিই। তবে যা নিয়ন্ত্রণে রয়েছে তাতেই ফোকাস রাখি। ঘরোয়া ক্রিকেটেও খেলছি এবং উপভোগও করছি। দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছুই নেই। ঘুম থেকে উঠে ভাবি অভীষ্ট লক্ষ্যের কথাই।
রাহানের কথায়, আবার দেশের হয়ে খেলতে চাই। অফ-সিজনেও প্রতিদিন ২-৩টি সেশন ধরে প্র্যাকটিস চালাই। নিজেকে ফিট রাখা, রিকভারি গুরুত্বপূর্ণ। সঠিক ডায়েটেও ফোকাস রাখি। দেশের হয়ে ভালো করার মোটিভেশন এখনও অটুট। খেলাকে ঘিরে আবেগ, ভালোবাসা আগের মতোই আছে।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications