IPL 2025: হারের পর স্পিন সহায়ক উইকেটের দাবি রাহানের, নাইট অধিনায়ককে পাল্টা জবাব সুজনের

আরসিবির বিরুদ্ধে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন দল এবার ঘরের মাঠে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে। আরসিবি বিরুদ্ধে হারের পরে ইডেনের পিচ নিয়ে নতুন বায়না শুরু করলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

শনিবার আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে নাইট রাইডার্স। বোলিং করতে নেমেও ব্য়র্থ কেকেআর। তাদের দুই সেরা স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের জন্য আরও বেশি স্পিন সহায়ক উইকেটের দাবি তুললেন নাইট অধিনায়ক।

Ajinkya Rahane

শনিবার ম্যাচের সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেন, আমরা চাইব ঘরের মাঠে আরও বেশি স্পিন সহায়ক উইকেট হোক। আমাদের দলের প্রধান শক্তি স্পিনাররাই। এর ফলে আমরা চাই ভবিষ্যতে পিচ থেকে যেন স্পিনাররা আরও বেশি সাহায্য পান। তবে উইকেট নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আবহাওয়ার জন্য গত দুই দিন পিচ কভারের তলায় ছিল। অনেক বেশি আর্দ্রতা ছিল। ফলে সেটা প্রথমে বোলিংয়ের সময় কাজে লাগিয়েছে আরসিবি।

যদিও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন। ওয়ান ইন্ডিয়াকে ফোনে তিনি বলেন, আইপিএলে আদর্শ আচরণবিধি অনুসারে রাহানে এই কথা বলতেই পারেন না। উইকেট থেকে যদি স্পিনাররা সাহায্যই না পান তাহলে আরসিবি দলের ক্রণাল পান্ডিয়া কীভাবে তিন উইকেট পেলেন, পাশাপাশি সূয়শ শর্মা যে বলে রাসেলকে আউট করলেন সেই বলে স্পিন হয়নি। উইকেট পরিবর্তনের কোন সম্ভাবনাই নেই। কেকেআর প্রথম ম্যাচে ভালো খেলতে পারেনি। তাই হেরে গিয়েছে। কেকেআর উইকেট নিয়ে কোন অভিযোগ করেনি তারা খালি বলেছে উইকেট থেকে আরও বেশি স্পিন দরকার কিন্তু উইকেটে যথেষ্ট পিন রয়েছে।

নিজের ইনিংস প্রসঙ্গে রাহানে বলেন, আমি চেষ্টা করি সেরাটা দেওয়ার। সব সময় দলের জন্য খেলি। আজ জিতলে নিশ্চয়ই এই ইনিংস নিয়ে খুশি হতাম। কিন্তু হারের পরে নিজের ভালো পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই না। আমরা কথা বলে বুঝেছিলাম ২০০-২১০ রান পর্যন্ত তোলা সম্ভব৷ কিন্তু উইকেট হারানোর ফলেই ম্যাচের গতি বদলে দেয়।

Take a Poll

কেকেআরের পরের ম্যাচ রাজস্থানের বিরুদ্ধে। আজ গুয়াহাটি যাচ্ছে কেকেআর দল। দ্বিতীয় ম্য়াচে জয়ের খোঁজে নাইটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+