IPL 2025: লখনউয়ের কাছে হারের পরই ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় সুজন
লখনউ দলের বিরুদ্ধে কেকেআর হারতেই পিচ নিয়ে নতুন করে সংঘাত শুরু। হায়দরাবাদ ম্য়াচ জেতার পর পিচ খুবই পছন্দ হয়েছিল কেকেআরের। কয়েক দিনের মধ্যেই পিচ নিয়ে ফের বেসুরো কেকেআর অধিনায়ক। লখনউ দলের কাছে হারের পর পিচ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাহানে।
লখনউ ম্যাচেও পিচ থেকে স্পিনারদের সহায়তা চেয়েছিলেন রাহানেরা। কিন্তু মঙ্গলবারের ইডেনে সেই ঘূর্ণি দেখা গেল না। এক কথায় ব্যাটিং সহায়ক উইকেট দেখা গেল।ইডেনের পিচ ছিল ব্যাটিং সহায়ক। যার পুরোপুরি ফায়দা তুলল লখনউ দল। দুই ওপেনার মিচেল মার্শ এবং মার্করাম শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে শুরু করেন। দুই দলই ২০০-র বেশি রান তুলল কিন্ত কেকেআর চার রানে পরাজিত হল।

সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেন , আমি যদি পিচ নিয়ে কিছু বলি সেটা নিয়ে বিরাট বিতর্ক হবে। এখানকার পিচ কি্উরেটর অনেক জনপ্রিয় হয়ে গিয়েছেন। মনে হয় ওনার সেটা খুবই পছন্দও হয়েছে। ঘরের মাঠের সুবিধা নিয়ে সংবাদ মাধ্যম নিজেদের মতো লিখতেই পারে। আমার যদি কিছু বলার প্রয়োজন হয় সেটা এখানে নয় সেটা আইপিএল কর্তৃপক্ষকেই বলব।
হায়দরাবাদকে হারালেও ঘরের মাঠে মরশুমের তৃতীয় ম্যাচে দ্বিতীয় পরাজয় হজম করতে হল কেকেআরকে। মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ৪ রানে হারতে হল লখনউ সুপার জায়ান্টসের কাছে।এর আগে আরসিবির কাচেও হারতে হয়েছিল কেকেআরকে।
এর আগে আরসিবির বিরুদ্ধে ম্য়াচের পর সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেছিলেন, আমরা চাইব ঘরের মাঠে আরও বেশি স্পিন সহায়ক উইকেট হোক। আমাদের দলের প্রধান শক্তি স্পিনাররাই। এর ফলে আমরা চাই ভবিষ্যতে পিচ থেকে যেন স্পিনাররা আরও বেশি সাহায্য পান। তবে উইকেট নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই আবহাওয়ার জন্য গত দুই দিন পিচ কভারের তলায় ছিল। অনেক বেশি আর্দ্রতা ছিল। ফলে সেটা প্রথমে বোলিংয়ের সময় কাজে লাগিয়েছে আরসিবি।
বুধবার চেন্নাই যাবে কেকেআর। আগামী শুক্রবার সিএসকের মুখোমুখি হবে নাইট ব্রিগেড।












Click it and Unblock the Notifications