IPL 2025: রাহানেকেই দেওয়া হচ্ছে নেতৃত্বের দায়িত্ব? কেকেআরের অধিনায়ক নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট
আগামী মরশুমে কে হবেন কেকেআরের অধিনায়ক? চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে রিটেন করেনি নাইটরা, এমনকি নিলামে তাঁকে দলেও পায়নি। এমনকি কেএল রাহুল, ঋষভ পন্থদেরও ঘরে তুলতে পারেনি কেকেআর। ফলে ২০২৫ সালের আইপিএলে কাকে নেতৃত্বের দায়িত্ব দায়িত্ব দেবেন শাহরুখ খান, ভেঙ্কি মাইশোররা? সেটা নিয়ে চলছে জোর চর্চা।
তাই নাইটদের অধিনায়ক হবেন সেই নিয়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বাজি ধরছেন অজিঙ্কা রাহানের উপর। রিঙ্কু সিং বা বেঙ্কটেশ আইয়ারদের নামও ঘোরাফেরা করছে। সোমবার সপ্তাহের শুরুর দিনেই এই বিষয়ে বিরাট আপডেট উঠে এল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, রিঙ্কু সিং বা বেঙ্কটেশ আইয়ার নন আগামী মরশুমে নাইটদের নেতা হিসেবে দেখা যেতে চলেছে অভিজ্ঞ অজিঙ্কা রাহানকেই।

সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে নাইটদের একটি সূত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ৯০ শতাংশ নিশ্চিত যে আগামী মরশুমে রাহানেই কেকেআরের অধিনায়ক হবেন। টিম ম্যানেজমেন্ট তাঁকে অনেক পরিকল্পনা করেই দলে নিয়েছে। মূলত তাঁর উপরেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে।
আসলে রাহানেকে বাদ দিলে বিকল্প সেইভাবে কেকেআরের হাতে নেই। নিলামে ১.৫০ কোটিতে রাহানকে দলে নিয়েছে নাইটরা। এরআগে ২০২৩ এবং ২০২৪ সালে রাহানে খেলেছেন সিএসকে দলের হয়ে। রাহানের নেতৃত্বে মুম্বই ৪২তম রঞ্জি ট্রফি জিতেছে, ইরানি কাপও জিতেছে। তবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁকে নেতৃ্ত্ব থেকে বাদ দেওয়া হয়, তাঁর পরিবর্তে নেতা হয়েছেন শ্রেয়স আইয়ার।
IPL 2025: মুখে কেকেআরের স্লোগান, কলকাতার অনুষ্ঠানে নাইট কর্ণধারের হৃদয় জিতলেন দিলজিৎ
কলকাতা নাইট রাইডার্স তারকা বেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা রেখেছে।রিটেন না করার পর কেকেআর ফের তাঁর জন্য আকাশছোঁয়া দর দিয়েছেন। আইয়ারকে কেকেআর ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে। ১৩ কোটিতে রিটেন করেছেন রিঙ্কু সিংকে। কিন্তু এই দুই জনের নেতৃত্ব প্রদানের অভিজ্ঞতা নেই। ফলে তাদের ভরসা করা কঠিন দলের পক্ষে। রাহানেই একমাত্র বিকল্প হিসেবে রয়েছেন। এখন কেকেআরের ঘোষণার অপেক্ষা।












Click it and Unblock the Notifications