IPL 2025: দিল্লি-কেকেআর ম্য়াচে ফোকাসে অভিষেক-মুকেশ, বদলার ম্যাচ নাইট প্রাক্তনীর কাছেও!

মঙ্গলবার দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলে কলকাতার পারফরম্যান্স একেবারেই আশানুরূপ নয়। জটিল অঙ্কের সমীকরণে নির্ভর করছে কেকেআরে প্লে-অফের ভাগ্য। এই পরিস্থিতিতে দিল্লি বনাম কলকাতা ম্যাচে একটা বঙ্গভঙ্গের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে।

কারণ দুই দলই আছেন একাধিক তারকা ক্রিকেটার। তবে ফোকাসে থাকবেন মূলত বাংলা দিল্লি দলে বাংলার দুই ক্রিকেটার অভিষেক পোড়েল এবং মুকেশ কুমার। কেকেআর বিগত কয়েক মরশুম ধরেই বাঙালি ক্রিকেটার বা বাংলা দলের ক্রিকেটারদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আইপিএলে বাংলার ক্রিকেটারদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, এই প্রবাদ বাক্যটা যেন মিথ হয়ে গিয়েছে।

abishek porel

এই পরিস্থিতিতে দিল্লি দলে রয়েছেন বাংলা দুই ক্রিকেটার যারা নিয়মিত সুযোগও পাচ্ছেন। ফলে অভিষেক এবং মুকেশ কুমারদের কাছে এই ম্যাচটা জবাব দেওয়ার ম্যাচও ,কারণ তারা ঘরের দলের বিরুদ্ধে খেলতে নামবেন। চন্দননগরের বঙ্গসন্তান অভিষেক চলতি আইপিএলে ৯ ম্যাচে ২৫৩ রান করেছেন। সর্বোচ্চ রান ৫১। অন্যদিকে মুকেশ ৯ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেটে।

পাশাপাশি বিশেষ নজর থাকবে মিচেল স্টার্কের দিকে। কেকেআর তাঁকে দলে ধরে রাখেনি কিন্তু এই মরশুমে দিল্লির জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করছেন স্টার্ক। প্রাক্তন দলের বিরুদ্ধে জ্বলে উঠতে চাইবেন এবং জবাব দেওয়ার মঞ্চ হিসাবে এই ম্যাচটাকেই বেছে নেবেন অজি তারকা। ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩৫ রানে ৫ উইকেট।

পাশাপাশি দিল্লি দলের প্রকাশে থাকবেন কেএল রাহুল। রাহুল দিল্লি দলের অন্যতম স্তম্ভ এবং ম্যাচ উইনার। ছন্দে থাকলে দল কে জিতিয়ে দিতে সক্ষম। ৮ ম্য়াচে ৩৬৪ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৯৩।

এবার আসা যাক কেকেআর দলের কথায়। । কেকেআরের এবার ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট শেষ তিন ম্যাচে জয় নেই। এই পরিস্থিতিতে কেকেআরের দলে ফোকাসে থাকবেন অবশ্যই অধিনায়ক অজিঙ্ক রাহানে। কারণ ওপেনিং জুটি কেকেআরের রান পাচ্ছেন না ফলে তিন নম্বরে নেমে রাহানেকেই অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে। পাশাপাশি বরুন চক্রবর্তী এবং সুনীল নারিন এই দুজনের দিকেও বাড়তি নজর থাকবে কারণ কেকেআর দলের বোলিং শক্তি মূলত স্পিন নির্ভর।

Take a Poll

শেষ ম্যাচ রভম্যান পাওয়েল দলের সুযোগ পেয়েছিলেন কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় ব্যাটিং করার কোন সুযোগ পাননি। ফলে এই ম্যাচেও রভম্যান পাওয়েলকে ফের একবার হয়তো সুযোগ দেবে কেকেআর। ফলে তিনি কেমন ব্যাটিং করেন তার দিকেও নজর থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+